শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১, ০৭:৫৫ বিকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২১, ০৭:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউন দেয়া না হলে কোভিড ১৯ সংক্রমণ ও মৃত্যুহার আরো বৃদ্ধি পেতো: ডা. মো. শারফুদ্দিন আহমেদ

শাহীন খন্দকার: [২] অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ আরও বলেছেন, লকডাউন দেয়া না হলে পরিস্থিতি আরো ভয়াবহ হতো। তিনি বলেন, চলমান লকডাউনের সুফলও শীঘ্রই পাওয়া যাবে। লকডাউনের সময়সীমা ২৮ দিন বৃদ্ধিও অত্যন্ত যৌক্তিক ও প্রয়োজনীয় বলেন তিনি।

[৩] উপচার্য বলেন, চলমান লকডাউনে রাজধানীসহ দেশের অলি, গলি, বাজারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এসব স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর তাগিদ দেন। মঙ্গলবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। চলমান কঠোর লকডাউনের মাঝেও বিএসএমএমইউর কনভেনশন সেন্টারে টিকা নিয়েছেন ২হাজার ৮ জন। এ পর্যন্ত প্রথম ডোজ ৫৩ হাজার ৭ শত ৫৭ টিকা নিয়েছে আর দ্বিতীয় ডোজ ১৫ হাজার ৭১ জন টিকা নিয়েছেন ।

[৪] বেতার ভবনের পিসিআর ল্যাবে ২০ এপ্রিল পর্যন্ত ১ লক্ষ ৩৩ হাজার ৭ শত ১৫ জনের কোভিড-১৯ টেস্ট করা হয়েছে। ফিভার ক্লিনিকে এপর্যন্ত ৯১ হাজার ২ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। করোনা ইউনিটে সকাল ৮টা পর্যন্ত ৮ হাজার ১ শত ৫৮ জন রোগী সেবা নিয়েছেন। ভর্তি হয়েছেন ৪ হাজার ৬ শত ৩৪ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৩ হাজার ৮ শত ২৩ জন। বর্তমানে ভর্তি আছেন ২০২ জন রোগী এবং আইসিইউতে ভর্তি আছেন ২০ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৭ জন রোগী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়