শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রতারণা: বাংলাদেশি নাগরিক গ্রেফতার ◈ বিএনপির বিদ্রোহী বহিষ্কৃত প্রার্থীদের কি দলে ফেরানো হবে? ◈ যেভা‌বে বিশ্বকা‌পের  সেমিফাইনাল খেলতে পারে পাকিস্তান  ◈ বা‌র্সেলোনা ফুটবল ক্লা‌বের রেকর্ড গড়া আয়  ◈ মেক্সিকোতে স‌হিংসতা, ‌বিশ্বকাপ যে শর্তে সরে যেতে পারে ◈ অবৈধভাবে টোল নিলে কঠোর ব্যবস্থা: সড়ক প্রতিমন্ত্রী ◈ ফিলিস্তিন ভূখণ্ড দখলে ইসরায়েলি আইনের তীব্র নিন্দা বাংলাদেশের ◈ সিসিটিভি ফুটেজে দেখা গেলো টিএসসিতে মধ্যরাতে ঘটে যাওয়া লোমহর্ষক পুরো ঘটনা! (ভিডিও) ◈ এবার বিএনপি নেতাকে পিটিয়ে মারলেন দলীয় কর্মীরা ◈ ৫ মামলায় জামিন পেয়ে নতুন করে যে দুঃসংবাদ পেলেন আইভী

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১, ০৫:২২ বিকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২১, ০৫:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অক্সিজেনের সংকট নেই: হাইকোর্টে অ্যাটর্নি জেনারেল

নূর মোহাম্মদ: [২] সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান সীমিত সময়ের জন্য শিল্প-কারখানায় অক্সিজেন সরবরাহ বন্ধ করে শুধু হাসপাতালে সরবরাহের নির্দেশনা চেয়ে আবেদন করেন মঙ্গলবার। শুনানিতে আদালত বলেন, সরকার তো চেষ্টা করছে। তাছাড়া অক্সিজেনের সংকট রয়েছে এমন কোনো প্রতিবেদনও পত্রিকায় দেখিনি।

[৩] অ্যাডভোকেট ইশরাত হাসান বলেন, ভারতে করোনাকালে শিল্প-কারখানায় অক্সিজেন সরবরাহ বন্ধ করে শুধুমাত্র হাসপাতালে দিচ্ছে। আদালত বলেন, ভারতের অবস্থা তো আমরা জানিনা। পরে ইশরাত হাসান অক্সিজেন উৎপাদনকারী প্রতিষ্ঠান ও হাসপাতালগুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আবেদন জানান।

[৪] আদালত বলেন, আপনাকে আমরা এপ্রিশিয়েট করি। কিন্তু অক্সিজেন উৎপাদনে বিদ্যুৎ সরবরাহের ঘাটতি হচ্ছে এমন কোনো প্রতিবেদনও আমরা দেখিনি। ধৈর্য ধরেন। সরকার চেষ্টা করছে। পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি। প্রয়োজন হলে আদালত অবশ্যই বিষয়টি দেখবে।

[৫] অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী বলেন, দেশে অক্সিজেনের সংকট নেই। সরকার হাসপাতালগুলোতে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। কারখানাগুলোতে পর্যাপ্ত গ্যাসের সরবরাহও রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়