শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১, ০৩:২১ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২১, ০৩:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হেফাজতে ইসলামের প্রতি দুর্বলতা দেখানোর কোনো সুযোগ নেই: জাহাঙ্গীর কবির নানক

সমীরণ রায়: [২] আওয়ামী লীরে সভাপতিমণ্ডলীর সদস্য আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দিনে যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা ও বায়তুল মোকাররমে যারা রক্তাক্ত ও বিশৃঙ্খলা করে অগ্নিসংযোগ করেছেন, তাদের প্রতি সহানুভ‚তি দেখানোর কোনো সুযোগ নেই। যারা ধর্মের নাম ব্যবহার করে এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের বিপথে নিতে চান তারা মতলববাজ। তাদেরকে বরদাশ্ত করা হবে না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই ধরনের মতলববাজদের প্রতিহত করতে হবে।

[৩] বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, যেখানে একটু কচুরিপনা ধরে, সেখানেই বিএনপি দেখে একটু পার হওয়া যায় কিনা। তাদের এই ধরনের রাজনীতির কারণে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে এদেশের মানুষ বিএনপির কোনো আন্দোলন সংগ্রামে সাড়া দেয় না। তাই যারা এই দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়েছেন, বা এর সঙ্গে জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

[৪] নানক বলেন, গত বছরের লকডাউনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা কৃষকের ধান কেটে দিয়েছেন। সবার ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছেন। করোনার দুর্যোগে দেশের জনস্বার্থে কাজ করতে গিয়ে দলের অনেক নেতাকর্মী আক্রান্ত হয়ে মারা গেছেন। তাই শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন এই লকডাউনেও দলেল সব পর্যায়ের নেতাকর্মীরা জনগণের পাশে থাকবেন।

[৫] মঙ্গলবার রাজধানীতে কলাবাগান ক্রীড়া চক্র মাঠে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের ফ্রি অক্সিজেন সেবা সার্ভিস উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

  • সর্বশেষ