শিরোনাম
◈ দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর ব্যানার পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা ◈ ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা: আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস ◈ সাত সকালে কেঁপে উঠল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ◈ গণভোটের সভায় তোলপাড়: ১৬১ জন ‘ফ্যাসিস্ট শিক্ষকের’ নাম ঘোষণা করলেন রাকসু জিএস আম্মার ◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২১, ০৩:২৬ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২১, ০৬:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডের দুই ডোজ টিকা নেয়ার পরেও স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি পরতে হবে মাস্ক: ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা

মিনহাজুল আবেদীন: [২] সোমবার (১৯ এপ্রিল) যমুনা টিভির এক প্রতিবেদনে টিকা বিষয়ক জাতীয় কমিটির প্রধান ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা আরও বলেন, প্রতিনিয়ত টিকা নিয়ার জন্য যোগাযোগ করা হচ্ছে। একমাস টিকা কার্যক্রম পরিচালনার মতো পর্যাপ্ত টিকা মজুত রয়েছে। এই সময়ের মধ্যে আরও টিকা আসবে।

[৩] তিনি বলেন, বিভিন্ন উৎস থেকে টিকা কেনার চেষ্টা চলছে। বেসরকারিভাবেও টিকা কেনার জন্য চেষ্টা করা হচ্ছে। টেকনোলোজী ট্রান্সপোর্ট করে দেশে টিকা উৎপাদন করা যায় কিনা, সেই চেষ্টাও চলছে।

[৪] তিনি আরও বলেন, প্রাথমিকভাবে মে মাসের মধ্যে ১ কোটি ডোজ টিকা পাওয়ার কথা রয়েছে। সেটি পাওয়ার ক্ষেত্রে কিছুটা বিলম্ব হতে পারে। তবে ডিসেম্বরের মধ্যে সব টিকা পাওয়া যাবে। কিন্তু নির্দিষ্ট কোনও তারিখ এখনো জানানো হয়নি। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়