শিরোনাম
◈ রেকর্ড দল ও প্রতীক নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন: ফিরে দেখা বাংলাদেশের নির্বাচনী ইতিহাস ◈ আরব আমিরাতের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জায়ান ◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ নির্বাচনে অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে: সিইসি ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২১, ০৩:০১ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২১, ০৩:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোপালগঞ্জের কোটালীপাড়ায় কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সমীর রায় : [২] গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্বাস্থ্যবিধি মেনে নানা আয়োজনে বাংলাদেশ কৃষক লীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

[৩] সোমবার সকাল ৮ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে দিনের কর্মসূচি শুরু করেন। এর পর দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

[৪] উপজেলা কৃষক লীগের সিনিয়র সভাপতি শেখ কবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ। আলোচনা সভায় উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রতন কুমার মিত্র, প্রচার সম্পাদক গাজী আব্দুল জলিল, কৃষক লীগ নেতা প্রমানন্দ হালদার, পীতিষ কান্তি রায়, আবু হানিফ শেখ, আওলাদ হোসেন, মিহির চন্দ্র রায় বক্তব্য রাখেন।

[৫] আলোচনা সভা শেষে উপজেলা কৃষক লীগের পক্ষ থেকে পথচারী ও ভ্যান চালকদের মাঝে মাস্ক বিতরণ করেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়