শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২১, ১০:০০ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২১, ১১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিশরে ট্রেন দুর্ঘটনায় নিহত ১১, আহত ৯৪

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] দেশটির স্বাস্থ মন্ত্রণালয় জানায়, ৫০টিরও বেশি অ্যাম্বুলেন্স হতাহতদের উদ্ধার করে স্থানীয় তিনটি হাসপাতালে পৌঁছে দিয়েছে। আল জাজিরা, রয়টার্স

[৩] মিসরের রেল বিভাগ এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, ট্রেনটি কায়রো থেকে মানসুরার নিল ডেল্টা শহরে যাচ্ছিল। পথিমধ্যে স্থানীয় সময় দুপুর ২টার দিকে ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

[৪] মিসরে গত কয়েক মাসে বেশ কয়েকটি ট্রেন দুর্ঘটনা হয়েছে। গত মার্চে দেশটির তাহতা শহরের কাছে দুটি ট্রেনের সংঘর্ষে ২০ জন নিহত এবং প্রায় ২০০ জন আহত হয়েছিলেন।

[৫] চলতি মাসেই কায়রো থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরবর্তী মিনিয়া আল-কামহ শহরে ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে অন্তত ১৫ জন আহত হয়েছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়