শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২১, ০৯:২৩ সকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২১, ০৯:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গেতাফের ধাক্কায় শিরোপা জয়ের স্বপ্ন ম্লান রিয়াল মাদ্রিদের

স্পোর্টস ডেস্ক : [২] এল ক্লাসিকোয় বার্সেলোনার বিরুদ্ধে জিতে রিয়াল মাদ্রিদ নিজেদের শক্তিমত্তার পরিচয় দিলেও তা যেনো নড়বড়ে হয়ে গেছে লিগ ম্যাচে। এবার তাদের রুখে দিলো দুর্বল প্রতিপক্ষ গেতাফে। প্রতিপক্ষের মাঠে রোববার রাতে লা লিগায় গোলশূন্য ড্র করেছে জিনেদিন জিদানের দল। টানা চার জয়ের পর পয়েন্ট হারাল তারা।

[৩] গত সপ্তাহে লিগে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারানোর আগে-পরে লিভারপুলের বিপক্ষে দুই লেগের লড়াইয়ে জিতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠে রিয়াল। আট দিনের সেই চ্যালেঞ্জিং অধ্যায় জয়ের পরই যোগ হলো এই হতাশা। তবে, মাঠের ফুটবলের বিচারে এই ১ পয়েন্টও তাদের জন্য স্বস্তির বলা যায়।

[৪] বার্সেলোনাকে হারিয়ে শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ব্যবধান ১ পয়েন্টে নামিয়ে এনেছিল রিয়াল। এখন তা বেড়ে হলো ৩ পয়েন্ট। ৩১ ম্যাচে ২০ জয় ও সাত ড্রয়ে ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে গতবারের চ্যাম্পিয়নরা। এইবারকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়া আতলেতিকো পয়েন্ট ৭০।

[৫] ৩০ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে বার্সেলোনা। শিরোপা লড়াইয়ে খুব একটা পিছিয়ে নেই ৩১ ম্যাচ খেলা সেভিয়াও। দিনের আরেক ম্যাচে রিয়াল সোসিয়েদাদের মাঠে ১-০ গোলে জিতে ৬৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে তারা। আর ৩১ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে গেতাফে। - মার্কা / বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়