শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২১, ০৪:১৪ সকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২১, ০৫:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন বাংলাদেশির

প্রবাস ডেস্ক : ওমানে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার সকাল দশটায় সালালাহ থেকে মাস্কাটগামী সড়কের আল তামরিত এলাকায় দ্রুতগামী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনাটি ঘটে। জাগোনিউজ

নিহতরা সবাই চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা।

তারা হলেন- পোমরা ইউনিয়নের মাইজপাড়া গ্রামের জাহেদ (৪২), সরফভাটা ইউনিয়নের আসকার আলী রোড এলাকার সালাউদ্দিন (৪০) ও বেতাগী ইউনিয়নের বালুরচর গ্রামের আবছার(৪৫)।

নিহতরা মাস্কট মডার্ন রোজ ট্রেডিং ইন্টারপ্রাইজ এলএলসি নামক একটি কোম্পানির পর্দার সেকশনে চাকরি করতেন।

কোম্পানিটির সত্ত্বাধিকারী মোহাম্মদ রেজাউল করিম দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তারা রাজাধানী থেকে ১ হাজার কি.মি. দূরে সালালাহ নামক অপর এক সিটিতে এক সপ্তাহ আগে পর্দার কাজ করতে গিয়েছিল। কাজ শেষ করে সকালে মাস্কটে ফিরছিল। পথে তামরিত নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়ক থেকে অনেক দূরে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই তারা প্রাণ হারায়। নিহতদের মধ্যে গাড়িচালক জাহেদ আমার আপন ভাগিনা।

সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে, মরদেহগুলো পুলিশ উদ্ধার করে সালালাহ’র একটি হাসপাতালের মর্গে রেখেছে। সোমবার মাস্কাটে নিয়ে আসার কথা রয়েছে।

এ ঘটনায় ওমানে বাংলাদেশি কমিউনিটির মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

রাঙ্গুনিয়ার বাসিন্দা ওমান প্রবাসী মোজাহিদুল ইসলাম বলেন, নিহতদের মধ্যে সালাউদ্দিন ছিলেন খুবই সাংগঠনিক ব্যক্তি। দেশে ও ওমানে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে তিনি সম্পৃক্ত ছিলেন।

ওমানস্থ বাংলাদেশ দূতাবাস লাশ দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় সহযোগিতা করবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়