শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ১০:৪৭ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ১০:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের জন্যে আম্পায়ারদের তালিকা প্রকাশ

রাহুল রাজ: [২] ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুটো টেস্ট ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। আর সেই দুই ম্যাচের জন্যে আম্পায়ারদের তালিকা প্রকাশ করেছে স্বাগতিক বোর্ড শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। যে তালিকায় আছেন প্রখ্যাত আম্পায়ার কুমার ধর্মসেনা।

[৩] দুটো টেস্টেই অন ফিল্ড আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে দুই লঙ্কান আম্পায়ার কুমার ধর্মসেনা ও রুচিরা পালিয়াগুরুগেকে। সেই সাথে দুই টেস্টই টিভি আম্পায়ার হিসেবে থাকবেন রবীন্দ্র উইমালাসিরি। এছাড়া দুই ম্যাচেই ম্যাচ রেফারি রঞ্জন মাদুগলে। চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন লিন্দন হানিবাল।

[৪] প্রথম টেস্টে রিজার্ভ আম্পায়ার হিসেবে থাকবেন প্রাগিথ রাম্বুকভেলা। আর দ্বিতীয় টেস্টে রিজার্ভ আম্পায়ার গ্রায়েম লাব্রয়। প্রথম টেস্টে রিজার্ভ ম্যাচ রেফারি গ্রায়েম লাব্রয় এবং দ্বিতীয় টেস্টে রিজার্ভ ম্যাচ রেফারি প্রাগিথ রাম্বুকভেলা।

[৫] প্রসঙ্গত যে, আগামী ২১ এপ্রিল শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৯ এপ্রিল। দুটো ম্যাচ অনুষ্ঠিত হবে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। - আইসিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়