শিরোনাম
◈ বেনাপোলে পাচারের শিকার ২৮ শিশুর স্বদেশ প্রত্যাবাসন ◈ এবার জামায়াতের সহস্রাধিক নেতাকর্মীর নামে পাল্টা মামলা ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ভারতের স্পিকার ◈ মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে ◈ পররাষ্ট্র মন্ত্রী হলেন ড. খলিলুর রহমান ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময় ◈ বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কানাডাকে হা‌রি‌য়ে বিশ্বকা‌পের সুপার এইটে নিউজিল্যান্ড  ◈ ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে?

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ০৭:৫১ বিকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ০৭:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তানে সদ্য নিষিদ্ধ টিএলপিকর্মীদের ধরতে অভিযানে সহিংসতা, নিহত ৩

আসিফুজ্জামান পৃথিল: [২] তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানের (টিএলপি) বিক্ষোভরত কর্মীদের বিরুদ্ধে লাহোরে অভিযান চালিয়েছে দেশটির পুলিশ। এই অভিযানে সহিংসতায় আহত ব্যক্তিদের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও রয়েছেন। ডন

[৩] ইসলামি দল টিএলপিকে সম্প্রতি নিষিদ্ধ করে পাকিস্তান সরকার। দলটির বেশ কিছু কর্মী লাহোরের একটি এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন। বিক্ষোভের স্থান থেকে টিএলপির কর্মীদের উঠিয়ে দিতে অভিযান চালায় পুলিশ। জিও টিভি

[৪] টিএলপির মুখপাত্র শফিক আমিনি এক ভিডিও বার্তায় অভিযোগ করেন, স্থানীয় সময় সকাল আটটার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হঠাৎ তাদের কর্মীদের ওপর আক্রমণ করে। এতে কর্মীরা হতাহত হয়েছেন। অভিযান চালানোর কথা নিশ্চিত করেছেন পুলিশের কর্মকর্তারা। তবে তারা এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। ট্রিবিউন

[৫] এদিকে পাঞ্জাব পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তার একটি ভিডিও প্রকাশ করেছে টিএলপি। টিএলপির কর্মীরা রোববার এই পুলিশ কর্মকর্তাকে অপহরণ করেছেন বলে বলা হচ্ছে। পাকিস্তানে ফ্রান্সবিরোধী সহিংস বিক্ষোভের জেরে টিএলপিকে সম্প্রতি নিষিদ্ধ করে দেশটির সরকার। ওই সহিংসতার ঘটনায় পুলিশের একাধিক সদস্য নিহত হন। আহত হন অনেকে। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়