শিরোনাম
◈ রফতানিতে ধাক্কা, কারখানায় আগুন: কতটা ক্ষতিগ্রস্ত পোশাকশিল্প? ◈ পর্যাপ্ত মজুতের পরও সার নিয়ে বিপাকে কৃষকরা ◈ সাজেকে ১৪ দিনের অবরোধে চরম খাদ্যসংকট, পর্যটন ও পরিবহন খাতে শতকোটি টাকার ক্ষতির শঙ্কা: সমাধান করবে কে? ◈ শ্রমিক আন্দোলন নিয়ন্ত্রণে অতিরিক্ত বল প্রয়োগ নয়, আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ◈ জিগাতলায় ২০০ কোটি টাকা ব্যয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১৮৪ ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ ◈ গাছতলায় ফেলে যাওয়ার ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ, ৯৫ বছরের বাবাকে বাড়িতে নিলেন বড় ছেলে ◈ কিশোরগঞ্জে জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত ◈ ১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের পূর্বানুমোদন বাধ্যতামূলক, ছাড়পত্রে সরকারের কঠোর নির্দেশনা ◈ ৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পায়ে হেঁটে মানিকমিয়া এভিনিউ পর্যন্ত যাবেন ◈ জানুয়া‌রি‌তে বাংলাদেশ-ভারত সিরিজ?

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ০৫:৫২ বিকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ০৫:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নতুন সংগঠন গড়ার ঘোষণা দিলেন সোহেল তাজ

বাশার নূরু: [২] মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরার লক্ষ্যে ‘প্রহরী একাত্তর’ নামে একটি সংগঠন গড়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ।

[৩] শনিবার রাতে মুজিবনগর সরকার দিবস উপলক্ষে ফেসবুক লাইভে এক আলোচনায় অংশ নিয়ে তিনি এ ঘোষণা দেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি জার্মান প্রবাসী মোফাজ্জল হোসেন সুমনের ফেসবুক পেজ থেকে সোহেল তাজের সঙ্গে প্রায় ১ ঘণ্টা ২৫ মিনিটের লাইভ আলোচনা অনুষ্ঠিত হয়।

[৪] সোহেল তাজ বলেন, মুক্তিযুদ্ধের সকল শক্তিকে ঐক্যবদ্ধ করে এই সংগঠনের মাধ্যমে যারা নব্য বুদ্ধিজীবী ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারী তাদের প্রতিহত করা হবে। ‘প্রহরী একাত্তর’ এর সদস্যরা প্রহরীর মতো সজাগ থেকে কাজ করবে। এই সংগঠনের আরো কাজ থাকবে ১৭ এপ্রিলকে যেন প্রজাতন্ত্র দিবস করা হয়, স্কুল-কলেজের পাঠ্যসূচিতে মুক্তিযুদ্ধের এই ইতিহাস তুলে ধরা হয়।

[৫] তিনি বলেন, আমি খুবই মর্মহত হয়েছি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনকে কেন্দ্র করে। মর্মাহত হয়ে মনে করছি এই সংগঠন এখন প্রয়োজন। মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর আদর্শে যারা বিশ্বাস করেন, তাদের এখন রুখে দাঁড়াবার সময়, সঠিক ইতিহাস উপস্থাপনের সময়।

[৬] তিনি বলেন, তার বাবা দেশের জন্য যুদ্ধ করে গেছেন। তার বিনিময়ে তার পক্ষ থেকে তার সন্তানরা কিছুই চান না। অর্থ কিংবা ক্ষমতা চান না। শুধু অবদানের যথাযথ স্বীকৃতিটা চান। তিনি মনে করেন, আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে সুবর্ণ সুযোগ ছিল দেশের মুক্তিযুদ্ধের সকল শক্তিকে ঐক্যবদ্ধ করার এবং দেশের মানুষকে ঐক্যবদ্ধ করার। এতে আরো বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠার সুযোগ ছিলো। তিনি আশা করেন আমাদের দেশের নব্য ইতিহাসবিদ ও বুদ্ধিজীবীদের শুভ বুদ্ধির উদয় হবে।

[৭] সোহেল তাজ বলেন, ইতিহাস আড়াল করে কোনো জাতি এগিয়ে যেতে পারে না। ইতিহাস থেকে নতুন প্রজন্মকে আড়াল করা একটা ক্রাইম। কারা সঠিক ইতিহাস থেকে নতুন প্রজন্মকে বঞ্চিত করতে চাইছে তাদেরকে চিহিৃত করতে হবে।

[৮] তিনি আরও বলেন, আমি রাজনীতি থেকে অবসর নিয়েছি। ফেরা আর সম্ভব না। আমি রাজনীতি বা ক্ষমতা চাই না। দেশের জন্য কাজ করছি। একটি নতুন ও সুন্দর সোনার বাংলা গড়ে তুলতে চাই।

  • সর্বশেষ