শিরোনাম
◈ ভারত থেকে সার্ভারে প্রবেশের অভিযোগ, ডিজিপের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থা ◈ ট্রাম্প-নেতানিয়াহুর ক্ষমতায় ধাক্কা, বিশ্বরাজনীতিতে কী প্রভাব পড়বে? ◈ একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ◈ যুক্তরাষ্ট্রে ইতিহাস গড়লেন ২৭ বছর বয়সী মুসলিম তরুণী নাবিলা সৈয়দ, হারালেন রিপাবলিকান প্রার্থীকে ◈ ২০২৭ সালের সম্ভাব্য সরকারি ছুটির ২৯ দিনের তালিকা দেখুন ◈ তাহসিফ হত্যা মামলা: দিশার ফের ৩ দিনের রিমান্ড, তদন্তে মিলছে যে নতুন তথ্য ◈ আরও ছয়জনের মৃত্যু হাম উপসর্গে ◈ দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম ◈ শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক ◈ বৃহস্পতিবার রাত থেকে ২৪ ঘণ্টা বন্ধ থাকতে পারে ডেসকোর প্রি-পেইড মিটার রিচার্জ, প্রযোজ্য যাদের জন্য

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ০৫:২৪ বিকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ০৫:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইলিয়াস আলীকে নিয়ে বিএনপির মিথ্যাচারের ভয়ংকর রূপ উন্মোচিত: বাহাউদ্দিন নাছিম

সমীরণ রায়: [২] ইলিয়াস আলীকে নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বক্তব্যের প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম আরো বলেন, বিএনপির মিথ্যাচারের থলের বিড়াল বেরিয়ে এসেছে। বিএনপির পক্ষ থেকে বিভিন্ন সময় মিথ্যা অভিযোগ করা হয়েছে-সরকার ইলিয়াস আলীকে নিখোঁজ করেছে। এদের এতদিনের এই মিথ্যাচারের বিচার দেশের মানুষের কাছে রাখতে চাই। তারা দেশে-বিদেশে বিভিন্ন জায়গায় ধরনা দিয়ে মিথ্যাচার করেছে। এরা সব সময় মিথ্যাচার করে দেশকে ক্ষতিগ্রস্ত করেছে।

[৩] তিনি বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি ধর্মব্যবসায়ীদের উস্কে দিয়ে অপরাজনীতি করছে। এরা সাম্প্রদায়িক শক্তি, আইএসআই এজেন্টদের মাঠে নামিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়। এই ধর্মব্যবসায়ীরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে কলঙ্কিত করার জন্য, বিশ্বের কাছে বাংলাদেশের মর্যাদাকে খাটো করার জন্য জ্বালাও-পোড়াও করেছে। এরা করোনার মতো বারবার নিজেদের রূপ পরিবর্তন করে। এই অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। আইনের আওতায় এনে এদের বিচার করতে হবে। প্রয়োজনে বিশেষ ট্রাইবুনাল করে বিচার করতে হবে।

[৪] বাহাউদ্দিন নাছিম বলেন, বাংলাদেশের ১৭ কোটি মানুষকে সচেতন করে এদের রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে। এই ধর্মব্যবসায়ীরা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়। বাংলাদেশের ১৮ কোটি মানুষ শেখ হাসিনার সঙ্গে আছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সামনে এগিয়ে যাবো, সফল হবো। উন্নয়ন অগ্রগতির পথে কেউ বাধা সৃষ্টি করে দাবিয়ে রাখতে পারবে না।

[৫] তিনি বলেন, সবাইকে মাস্ক পরিধান করে ও স্বাস্থ্যবিধি মেনে করোনার এই ভয়াবহতা থেকে নিজেদের সুরক্ষিত রাখতে হবে। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ একটি মানবিক সংগঠন। রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি মানবিক কাজকে স্বেচ্ছাসেবক লীগ সব সময় প্রাধান্য দিয়ে থাকে। স্বেচ্ছাসেবক লীগ এর আগে ফ্রি ১০টি অ্যাম্বুলেন্স ও দুটি লাশবাহী অ্যাম্বুলেন্স দিয়েছে। এর পরিধি প্রয়োজনে আরও বাড়ানো হবে। আজ ফ্রি টেলিহেলথ সার্ভিসের মাধ্যমে বিপদগ্রস্ত মানুষের পাশে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ যেভাবে দাঁড়াচ্ছে, এটি অত্যন্ত মহৎ উদ্যোগ।

[৬] রোববার রাজধানীর কলাবাগান ক্রীড়া চক্র মাঠে করোনা মোকাবেলায় স্বেচ্ছাসেবক লীগের ফ্রি টেলিহেলথ সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

[৭] স্বেচ্ছাসেবক লীগের ফ্রি টেলিহেলথ সার্ভিসের মাধ্যমে হটলাইন ০৯৬১১৯৯৯৭৭৭ নম্বরে ২৪ ঘণ্টা ৪৩ জন ডাক্তার সার্বক্ষণিক ফ্রি সেবা দেবে।

[৮] স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম মাহবুবুল হাসান, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কেএম মনোয়ারুল ইসলাম বিপুল প্রমুখ।

  • সর্বশেষ