শিরোনাম
◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস! ◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ০৪:১৩ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ০৪:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদমদীঘিতে ৩৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার-বীজ বিতরণ

এএফএম মমতাজুর রহমান: [২] আদমদীঘি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিনামূল্যে প্রণোদনার সার-বীজ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ সিরাজুল ইসলাম খান রাজু।

[৩] রোববার সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সীমা শারমিনের সভাপতিত্বে সার ও বীজ বিতরণ করা হয়।

[৪] অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দিপ্তী রাণী রায়, আদুরী তমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, আরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জালাল উদ্দিন শেখ প্রমূখ।

[৫] উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী জানান, চলতি অর্থবছরে জরিপ-১ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এবছর উপজেলার মোট ৩৬০ জন কৃষকের মাঝে উফশী আউশ প্রণোদনা বিতরণ করা হবে। কর্মসূচির আওতায় একজন কৃষক প্রতি ১ বিঘা জমির জন্য ৫ কেজি উফশী আউশ বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে পাবেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়