শিরোনাম
◈ মার্কিন এফ-৩৫: আকাশের আধিপত্য নাকি প্রযুক্তিগত ত্রুটির বোঝা? ◈ জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ব‌্যাপক ক্ষয় ক্ষ‌তি ◈ আওয়ামী লীগে শেখ সেলিমকে নিয়ে আলোচনা কেন? ◈ ইন্টার মিলান‌কে হা‌রি‌য়ে চ্যাম্পিয়নস লিগে শুভ যাত্রা রিয়াল মা‌দ্রিদের ◈ পো‌র্তো‌কে হা‌রি‌য়ে চ্যাম্পিয়নস লিগে শুভ সূচনা ম্যানচেষ্টার সিটির ◈ জোটে ছাড় না পাওয়ার পর সিটি নির্বাচনে এনসিপির নতুন পরিকল্পনা ◈ লাখ লাখ টাকা বকেয়া, পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আইনি লড়াইয়ে বাবরদের প্রাক্তন কোচ গি‌লেস‌পি! ◈ দেশে সারের সংকট নেই, তবু হট্টগোল কেন? ◈ ভেনিসে বাঁধনকে হেনস্তা-হামলা, অভিযুক্তদের কয়েকজনের পরিচয় শনাক্ত ◈ মক্কা চুক্তিতে ইরান: রাশিয়ার প্রস্তাবে নতুন নিরাপত্তা সমীকরণ

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ০৩:২৭ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ০৩:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুহম্মদ (সা.) এর অবমাননকারীদেরও হলোকাস্ট অস্বীকারকারীদের মতো শাস্তি দিন, ইউরোপের নেতাদের বললেন ইমরান খান

লিহান লিমা: [২] জার্মানি ও ফ্রান্সসহ ইউরোপের বেশ কয়েকটি দেশে হলোকাস্ট (ইহুদি গণহত্যা) অস্বীকারকারী ও অবমাননাকারীদের জেল-জরিমানার শাস্তি রয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, যারা মুহম্মদ (সা.) এর অবমাননা করবে তাদেরও অনুরুপ সাজা হওয়া উচিত। ডন

[৩] টুইট বার্তায় ইমরান খান বলেন, ‘পশ্চিমা চরমপন্থী রাজনীতিবিদরা বাক-স্বাধীনতার আড়ালে হয়রানি ও ঘৃণাত্মক কার্যক্রম ছড়াচ্ছেন। ১৩০ কোটি মুসলিমের হৃদয় ভাঙ্গা এই নেতাদের তাদের কাছে ক্ষমা চাওয়ার মতো সাহস ও নৈতিকতার অভাব রয়েছে।’ অপর টুইটে ইমরান বলেন, ‘ হলোকাস্ট নিয়ে নেতিবাচক মন্তব্য করলে যে শাস্তি ও আইনের বিধান রয়েছে আমি পশ্চিমা সরকারগুলোর কাছে আহ্বান জানাচ্ছি আমাদের নবী মুহম্মদ (সা.) কে অবমাননা ও মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়ালে একই আইন যেনো কার্যকর করা হয়।

[৪] ইমরান খান আরো বলেন, ‘আমরা মুসলিমরা আমাদের নবীকে অনেক ভালোবাসি ও সম্মান করি। তাকে হয়রানি ও অবমাননা আমরা সহ্য করবো না।’

[৫] ফ্রান্সের সরকার মুহম্মদ (সা.) এর কার্টুন প্রকাশের পক্ষ নেয়ায় গত একমাস ধরে পাকিস্তানে বিক্ষোভ করলে দেশটির ধর্মভিত্তিক রাজনৈতিক দল তেহরিক-ই-তালেবান। তারা ফ্রান্সের রাষ্ট্রদূতকে পাকিস্তান হতে বহিষ্কারের দাবি জানায়। পাকিস্তনে ফ্রান্স দূতাবাস নিজেদের নাগরিকদের নিরাপত্তা সতর্ক করে পাকিস্তান ছাড়ার পরামর্শ দিয়েছে। বিক্ষোভে চার পুলিশ অফিসার নিহত হওয়ার পর দলটিকে নিষিদ্ধ করে পাকিস্তান পার্লামেন্ট।

[৬] ইমরান খান বলেন, ‘একটি বিষয় স্পষ্ট করতে চাই, টিএলপির আর্দশগত অবস্থানের বিরুদ্ধাচারণের জন্য নয়, রাষ্ট্রে সহিংসতা ছড়ানোয় ও আইনশৃঙ্খলা বিনষ্ট করায় দলটির বিরুদ্ধে সন্ত্রাসবাদ বিরোধী আইনে ব্যবস্থা নেয়া হয়েছে। কেউই আইন ও সংবিধানে উর্ধ্বে নয়।’

  • সর্বশেষ