শিরোনাম
◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ০৩:০৮ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ০৩:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরায় লকডাউনের মধ্যেও বিভিন্ন ওজুহাতে বাড়ির বাহিরে বের হচ্ছে সাধারণ মানুষ, মানা হচ্ছেনা শারীরিক দূরত্ব

আসাদুজ্জামান: [২] সাতক্ষীরায় যতই দিন যাচ্ছে ততই লকডাউনের মধ্যে সাধারন মানুষ বিভিন্ন ওজুহাতে বাড়ির বাহিরে বের হচ্ছেন। রবিবার সকাল থেকে শহরের প্রধান প্রধান সড়কে জনসমাগম অন্যান্য দিনের তুলনায় বেশী লক্ষ্য করা গেছে।

[৩] এছাড়া শহরের সুলতানপুর বড়বাজার, পুরাতন সাতক্ষীরা কাঁচা বাজার, টাউন বাজারসহ বিভিন্ন কাঁচামালের ও মাছের বাজার গুলোতে ভিড় ছিল চোখের পড়ার মতো। সেখানে মানা হচ্ছেনা তেমন কোন সামাজিক দূরত্ব।

[৪] রোববার সকাল থেকে প্রধান প্রধান সড়ক গুলোতে মোটরসাইকেল, ইজিবাইক, ভ্যান, রিকশা, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ বিভিন্নযান চলাচল করতে দেখা গেছে। শহরের বিভিন্ন দোকানপাট ও বিপনী গুলো বাইরের দিক থেকে শাটার বন্ধ করে রাখলেও অনেকেই আবার এক শাটার খুলে বেঁচাকেনা করতে দেখা গেছে। তবে, ভ্রাম্যমান আদালত টিম তাদের চোখে পড়লেই শাটার গুলোসব সাথে সাথেই বন্ধ করে দেয়া হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আবার অনেকের কাছ থেকে জরিমানা আদায় করা হচ্ছে।

[৫] এদিকে, লকডাউনের মধ্যে দোকানপাট খোলারাখা, সরকারের দেয়া স্বাস্থ্যবিধি না মানাসহ বিভিন্ন অপরাধে ভ্রাম্যমান আদালতের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৪ টি মামলায় ৩০ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 

  • সর্বশেষ