শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ০৩:০৩ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ০৩:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোববার জিতলেই লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে যাবে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক: [২] বাংলাদেশ সময় রাত ১টায় লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে মোকাবেলা করবে রিয়াল মাদ্রিদ ও গেতাফে।

[৩] চ্যাম্পিয়ন্স লিগ কিংবা লা লিগা, সব ধরনের প্রতিযোগিতায় অদম্য রিয়াল মাদ্রিদ। বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে জায়গা করে নিয়েছে রিয়াল। লা লিগায়ও চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে হারিয়ে উড়ছে জিদান শিষ্যরা।

[৪] টেবিলের ১৫ নম্বরে থাকা গেতাফের বিপক্ষে তাই নির্ভার থাকছে মাদ্রিদেও দল। এই ম্যাচে জিতলে টেবিলের শীর্ষস্থানে ওঠার সুযোগ থাকছে রিয়াল মাদ্রিদের সামনে। টেবিল টপার অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে রিয়ালের ম্যাচ জয় সমান।

[৫] তবে গেতাফের বিপক্ষে ম্যাচে ইনজুরির কারণে খেলছেন না সার্জিও রামোস ও ক্যাসেমিরো। তবুও বেনজেমা ও ভিনিসিয়াসদের নিয়েই ম্যাচ জিততে চায় রিয়াল মাদ্রিদ। - মার্কা/ গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়