শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ০২:৪২ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ০২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আলমডাঙ্গায় ট্রেনের ধাক্কায় নিহত এক

সোহেল রানা ডালিম: [২] চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রেনের ধাক্কায় একজন শরিফুল হোসেন নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন।

[৩] রোববার (১৮ এপ্রিল) সকালে সোয়া ৯ টার দিকে এদূর্ঘটনা ঘটে।

[৪] নিহত শরিফুল হোসেন (৫৫) আলমডাঙ্গা পৌর এলাকার মৃত আশরাফুল ইসলামের ছেলে। সে স্থানীয় বাজার কসাইয়ের কাজ করতেন।

[৫] প্রত্যক্ষদর্শীরা জানান, আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের পাশে রেললাইনের উপর বসেছিলেন শরিফুল। এসময় চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী ট্রেনের একটি খালি ইঞ্জিন শরিফুল হোসেনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে শরিফুল হোসেনের মরদেহ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য মরদেহটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রেরণ করেন।

[৬] চুয়াডাঙ্গা রেলওয়ে ফাড়ি পুলিশের উপ-পরিদর্শক নরেশ চন্দ্র দাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ট্রেনের বগির ধাক্কায় এক ব্যাক্তি নিহতের কথা শুনেছেন তিনি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়