শিরোনাম
◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন ◈ রিজার্ভে ঊর্ধ্বগতি, বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার ◈ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেননি ৬ এমপি ◈ রাষ্ট্রপতির ক্ষমতা কোথায়, কী কী সুবিধা পান তিনি? ◈ রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে যা বললেন শফিকুর রহমান ◈ প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার কোলাকুলি, রাজনৈতিক উত্তাপ ছাপিয়ে সৌহার্দ্যের বার্তা ◈ বিএনপির নতুন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ◈ রোহিঙ্গা সংকটে পরিবেশ-অর্থনীতিতে বড় চাপ, বাড়ছে মাদক ও চোরাচালান: সেনাপ্রধান ◈ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল, পেলেন ২৫৫ ভোট

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ১২:৩৯ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধারাভাষ্যকার মাইকেল স্ল্যাটার বললেন, মুস্তাফিজ যেন বাঁহাতি মুরালিধরন

স্পোর্টস ডেস্ক : [২] বছর দশেক আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার পাশাপাশি ২০১৪ সালে সবধরনের ক্রিকেটকে বিদায় বলেছিলেন মুত্তিয়া মুরালিধরন। বাইশ গজে ব্যাটে বলের লড়াইয়ে না থাকলেও এখনও আলোচনার খোড়াক হয়ে আছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি স্পিনার।

[৩] ২০১৪ সালে আইপিএল খেলা ছাড়লেও টুর্নামেন্টটিতে কাজ করছেন স্পিন বোলিং কোচ হিসেবে। তবে এবারের আইপিএলের দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসের ম্যাচে বাইশগজে যেন মুরালির প্রতিচ্ছবি দেখতে পেলেন মাইকেল স্ল্যাটার। মনে হচ্ছিলো অবসর ভেঙে আবারও আইপিএল খেলতে নেমেছেন মুরালি।

[৪] ধারাভাষ্যকক্ষে বসে থাকা স্ল্যাটারের কন্ঠে অবশ্য তেমনই ইঙ্গিত মিলছিল। তবে মাঠে চোখ রাখতেই দেখা গেলো একেবারে ভিন্ন চিত্র। বল হাতে স্লোয়ার, কাটারে ব্যাটসম্যানদের খাবি খাওয়াচ্ছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশি এই পেসারকে দেখেই মূলত মুরালির স্মৃতিচারণ করলেন স্ল্যাটার।

[৫] একটা সময় তো মুস্তাফিজকে বাঁহাতি বোলারদের মুরালি বলেও আখ্যা দিলেন তিনি। একবার বলেও উঠলেন মুত্তিয়া মুস্তাফিজ। মূলত বল ছাড়ার সময় দুজনের রিস্ট পজিশন ও বল পড়ার মুহূর্তে দুজনের ক্ষেত্রেই মিল দেখতে পান স্ল্যাটার। আর তাতেই মুস্তাফিজকে বাঁহাতিদের মুরালি বলে আখ্যা দিয়েছেন জনপ্রিয় এই ধারাভাষ্যকার।

[৬] এমন আখ্যা পাওয়ার দিনে বল হাতে আলো ছড়িয়েছেন মুস্তাফিজ। যেখানে ৪ ওভার বল করে নিয়েছিলেন ২ উইকেট। পাওয়ার প্লের পর প্রথম স্পেলে এসে মার্কোস স্টয়নিসকে স্লোয়ার বলে ফেরান তিনি। এরপর নিজের শেষ ওভারে টম কারানকে বোল্ড করেন ম্স্তুাফিজ। সতীর্থরা সুযোগ হাতছাড়া না করলে উইকেটের সংখ্যাটা আরও বেশি হতে পারতো বাঁহাতি এই পেসারের।

[৭] স্ল্যাটারের এমন আখ্যা দেয়ার দুদিন পর মুস্তাফিজকে নিয়ে একই কাণ্ড করেছে রাজস্থান। মুরালির জন্মদিনে নিজেদের অফিসিয়াল পেজে একসঙ্গে মুস্তাফিজ ও মুরালির ছবি আপলোড করেছে দলটি। যেখানে ক্যাপশনে তারা লিখেছেন, ‘ফিজ যখন তার রানিং শুরু করেন এবং ফিজ যখন বল ছাড়েন। - ক্রিকফ্রেঞ্জি/ ক্রিকইনফো

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়