শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ১০:৪৪ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ০১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে হত্যার হুমকি, নার্স গ্রেফতার

তাহমীদ রহমান: [২] মার্কিন সিক্রেট সার্ভিসের সদস্যদের তদন্তের পর নিভায়ানে পেটিট ফেলপস নামের ওই নার্সকে গ্রেফতার করা হয় বলে সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

[৩] ৫৬ বছর বয়সী কমলা হ্যারিস গত বছরের ৪ নভেম্বর প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন ও প্রথম দক্ষিণ এশীয় আমেরিকান হিসেবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন।

[৪] আদালতে অভিযোগপত্রে বলা হয়েছে, ফেলপস কারাবন্দিদের কাছে ভিডিও বার্তা পাঠানোর মাধ্যম জেপের মাধ্যমে তার স্বামীর কাছে একাধিক ভিডিও পাঠিয়ে ছিলেন। এই ভিডিওতে তিনি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে হত্যা ও শারীরিক ক্ষতি করার হুমকি দেন।

[৫] স্বামীর কাছে পাঠানো একটি ভিডিওতে ফেলপস বলেন, কমলা হ্যারিস আপনি মরতে যাচ্ছেন। ইতোমধ্যে আপনার দিনগণনা শুরু হয়েছে। ১৮ ফেব্রুয়ারি আরেকটি ভিডিওতে তিনি বলেন, আমি বন্দুক তুলে নিতে যাচ্ছি। ঈশ্বরের কসম, আজই আপনার দিন। আপনি মরতে যাচ্ছেন আজ থেকে ৫০ দিন। এই দিনটিকে লিখে রাখুন।

[৬] তদন্তকারী দল ভিডিও সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন তখন ফেলপস বলেন, কমলা হ্যারিসের সহসভাপতি হওয়ার বিষয়ে তিনি রাগ করেছিলেন, তবে তিনি এখন আর এ বিষয় নিয়ে ঝামেলায় জড়াতে চান না, সব কিছু শেষ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়