শিরোনাম
◈ মে‌সির দাপ‌টে বড় জয় ইন্টার মায়া‌মির ◈ ইরা‌নের ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো শত্রুর দিকে তাক করে রাখা হয়েছে: অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ◈ ইং‌লিশ লি‌গে দারুণ এক জয় পে‌লো ম‌্যান‌চেস্টার সি‌টি ◈ হামে মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি, সমালোচনা এড়াতে স্বাস্থ্য অধিদপ্তর কম দেখাচ্ছে ◈ গাজীপুরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা, ট্রাক জ্বালিয়ে দিল জনতা ◈ সান্ডারল‌্যা‌ন্ডে হোঁচট খে‌লো ম্যানচেস্টার ইউনাইটেড ◈ বিশ্বকাপে মে‌ক্সি‌কো‌তে এক মাস শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি দেওয়া হবে ◈ আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন থালাপতি বিজয়, উপস্থিত থাকবেন রাহুল গান্ধী ◈ শুভেন্দুর নেতৃত্বে আস্থা, প্রশংসায় শেখ হাসিনা ◈ ড্রোনের পর এবার সমুদ্রের নিচে তুরস্কের নতুন ‘গোপন ঘাতক’, উন্মোচিত প্রথম দেশীয় মিনি-সাবমেরিন

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ০৪:১৩ সকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ০৪:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাগেরহাটে ফ্যাক্টরিতে আগুন, আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

ডেস্ক রিপোর্ট: বাগেরহাট পৌরসভার পিঁয়াজ পট্টি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড় ১০টার দিকে পিঁয়াজপট্টি গলির বাসিন্দা রমেশ সাহার বিস্কুটের ফ্যাক্টরি সুমন বেকারিতে লাগা এ অগ্নিকাণ্ড আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

আগুনে এই বিস্কুট ফেক্টরিটি পুড়ে গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি বাগেরহাট ফায়ার সার্ভিস।

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক গোলাম সরোয়ার জানান, রাত সাড়ে ১০টায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। রাত ১ টার দিকে আগুন নিভানো সম্ভব হয়েছে। বিস্কুট ফেক্টরির ভিতরে থাকা রান্না ঘরের কাঠ থেকে আগুনের সূত্রপাত। ফ্যাক্টরিটির আশপাশে পানির সহজ কোনো উৎস না থাকায় আগুন নেভাতে আমাদের বেগ পেতে হয়েছে। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখন বলা যাচ্ছে না। ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়