শিরোনাম
◈ মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ ◈ বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ শতাংশ হতে পারে, মূল্যস্ফীতি বাড়ার পূর্বাভাস এডিবির ◈ সাইক্লিংয়ে বাংলাদেশের হতাশা : একজন অসুস্থ আ‌রেকজন ব‌্যর্থ ◈ ম্যানহাটনে বোমা আতঙ্ক, প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেলের আশপাশে কড়া নিরাপত্তা (ভিডিও) ◈ তারেক–এরদোগান বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্কে নতুন সহযোগিতার দিগন্ত ◈ প্লাস্টিক দূষণ রুখতে বিশ্বকে বাংলাদেশের ‘সোনালি আঁশ’ পাটের দিকে তাকানোর আহ্বান ◈ বাড়ছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ মন্ত্রী এম‌পি‌দের সম্মানি ◈ আগামী পাঁচ বছ‌রে আন্তর্জা‌তিক ক্রিকেট সূচিতে বাড়বে টি-২০, কমবে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ ◈ গাজায় মানবিক সহায়তা বন্ধ, নিষ্ক্রিয়তার জন্য সবার লজ্জিত হওয়া উচিত: ম্যাক্রোঁ (ভিডিও) ◈ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সংস্কার চান এরদোগান, ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ০৬:৫৪ বিকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ০৬:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১০ মার্কিন কূটনীতিককে রাশিয়া থেকে পাল্টা বহিষ্কার

রাশিদুল ইসলাম : [২] যুক্তরাষ্ট্রের ১০ কূটনীতিককে রাশিয়া ছাড়ার নির্দেশ দিয়েছে মস্কো। যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার ১০ কূটনীতিককে মার্কিন সরকার বহিষ্কার করার পর মস্কো পাল্টা এই ব্যবস্থা নিল। মার্কিন রাষ্ট্রদূতকেও দেশে ফিরে যেতে হবে বলে জানিয়েছে রাশিয়া। স্পুটনিক

[৩] রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ১০ মার্কিন কূটনীতিককে বহিষ্কারের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান আটজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করার কথা জানায়। এসব কর্মকর্তা রুশ-বিরোধ নীতি প্রণয়ন ও বাস্তবায়নের সঙ্গে জড়িত।

[৪] মস্কোয় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন সুলিভানকে ওয়াশিংটনের সঙ্গে পরামর্শ করার জন্য রাশিয়া ত্যাগ করতে বলা হয়েছে।

[৫] রুশ পাল্টা পদক্ষেপের আওতায় এফবিআই পরিচালক ক্রিস্টোফার রে, ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক আরভিল হেইনেস, মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড ও হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক মন্ত্রী আলেজান্দ্রো মায়োরকাসকে রাশিয়ায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

[৬] এছাড়া, যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব প্রিজন্সের পরিচালক মাইকেল কারভাজাল, ডোমিস্টিক পলিসি কাউন্সিলের পরিচালক সুসান রাইস, সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন এবং সিআইএ’র সাবেক প্রধান রবার্ট জেমস উলসির ওপরেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। একইসঙ্গে রাশিয়ায় মার্কিন ফান্ড এবং এনজিও কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রুশ সরকার মনে করে এসব এনজিও’র মাধ্যমে রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে ওয়াশিংটন হস্তক্ষেপ করে থাকে।

  • সর্বশেষ