শিরোনাম
◈ লিফটের ফাঁকা স্থানে শিশুর মরদেহ, বিচার চেয়ে হাতিরঝিল থানা ঘেরাও ◈ গ্যাসে স্টেশনে লিকেজ: কক্সবাজারে বিস্ফোরণে আহত ১৫, এলাকায় সতর্কতা (ভিডিও) ◈ সৌদি থেকে নারী ফিরলেন অন্তঃসত্ত্বা হয়ে, অন্যজন মানসিক ভারসাম্যহীন ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের সি‌রি‌জের প্রথম টেস্ট ১৩ আগস্ট ◈ রাষ্ট্রপতিকে সংসদের প্রথম অধিবেশনে অভিসংশন করতে হবে, এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ◈ পাসপোর্টের 'দালাল' নিয়ে নতুন সিদ্ধান্তে সমালোচনা কেন ◈ দেশের রিজার্ভে বড় সুখবর, ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার ◈ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটিতে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ কেন্দ্রীয় ব্যাংকের এবার পাঁচ কর্মকর্তা বদলি ◈ দেশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ০৭:২৬ সকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ০৭:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভুল করোনা রিপোর্টে রাজস্থানের বিরুদ্ধে খেলা হল না তারকা পেসারের, ক্ষুব্ধ দিল্লি শিবির

স্পোর্টস ডেস্ক : [২] প্রথম পরীক্ষায় ভুল পজিটিভ রিপোর্ট আসার পরে এনরিখ নরকিয়ার আরও তিনবার করোনা পরীক্ষা করা হয় এবং প্রতিটা পরীক্ষাতেই ফল নেগেটিভ আসে তার।
[৩] আইপিএলের ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হাতে ছিল মাত্র ১৪৭। শুরুটা ভাল করেও শেষ রক্ষা হল না। ব্যাট হাতে প্রোটিয়া যুগল ডেভিড মিলার ও ক্রিস মরিসের মারকুটে ইনিংস জয় ছিনিয়ে নেয় দিল্লি ক্যাপিটালসের হাত থেকে। পঞ্চম বোলার হিসাবে মার্কাস স্টইনিসের এক ওভারে ১৫ রানই মোড় ঘুরিয়ে দেয় রোমহর্ষক ম্যাচের। টম কারান তার ৩.৪ ওভারে প্রায় ১০ রান প্রতি ওভার হিসেবে খরচ করেন ৩৫ রান। তবে এনরিখ নরকিয়ার হাতে বল থাকলে ম্যাচের ফল অন্যরকম হতেই পারতো।
[৪] পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলে দক্ষিণ আফ্রিকা থেকে দলের সঙ্গে পরে যোগ দিয়েছেন নরকিয়া। একই বিমানে তার সাথে উড়ে আসেন সতীর্থ কাগিসো রাবাদাও। তবে রাবাদা দিল্লির হয়ে মওশুমের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে পারলেও করোনায় আক্রান্ত হওয়ায় মাঠে নামা হয়নি নরকিয়ার। নিয়ম মেনে নিভৃতবাসে থাকতে হয়েছিল তাকে। তবে তার প্রথম পরীক্ষার ফল ভুল ছিল বলে জানানো হয়েছে দিল্লি ক্যাপিটালসের তরফে।
[৫] দিল্লি ক্যাপিটালসের তরফে তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জানানো হয়, আমাদের তারকা ফাস্ট বোলার ফিরে এসছে। প্রথম পরীক্ষায় ভুল পজিটিভ রিপোর্ট আসার পরে তার আরও তিনবার পরীক্ষা নেওয়া হয় এবং প্রতিটা পরীক্ষাতেই ফল নেগেটিভ আসে। তিনি তার নিভৃতবাস কাটিয়ে দলের জৈব বলয়ে যোগ দিয়েছেন। তাকে আবারও মাঠে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। - হিন্দুস্তানটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়