শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ০৩:৫৮ রাত
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ০৩:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কবরী আপা বাংলা চলচ্চিত্রের অন্যতম স্বর্ণমুকুট হয়ে থাকবেন চিরজীবন, বললেন অঞ্জনা

অনলাইন ডেস্ক : ঢাকাই সিনেমার ‘মিষ্টি মেয়ে’ খ্যাত বরেণ্য অভিনেত্রী সারাহ বেগম কবরী আর নেই। মধ্যরাতে হঠাৎ এ খবর ছড়িয়ে পড়লে মুহূর্তেই শোকের ছায়া নামে চলচ্চিত্র অঙ্গনে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজ ভরে ওঠে শোকবার্তায়।

চিত্রনায়িকা অঞ্জনা রহমান লিখেছেন, ‘আরেকটি নক্ষত্রের পতন। কবরী আপা নেই, মানতে পারছি না। ভাষা হারিয়ে ফেলেছি। এতো বড় একটি শোক মেনে নেয়ার মতো না। বিনম্র শ্রদ্ধা সবসময় আপনার প্রতি। বাংলা চলচ্চিত্রের অন্যতম স্বর্ণমুকুট হয়ে থাকবেন চিরজীবন।’

ঢাকাই সিনেমার ‘মিষ্টি মেয়ে’ খ্যাত অভিনেত্রী কবরী করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে মারা যান।

গত ৫ এপ্রিল রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়