শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ১২:৩১ রাত
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ১২:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিএনপির উপদেষ্টা পরিষদের বৈঠক

নিউজ ডেস্ক: দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্যরা। উপদেষ্টা পরিষদের ১৩ জন সদস্যর এই বৈঠকে যোগ দেন।

শুক্রবার (১৬ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে ভার্চুয়ালি বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপির কেন্দ্রীয় দফতরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বৈঠকে দেশের করোনা পরিস্থিতি, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতিসহ সরকারের দমন-নিপীড়ন এবং করণীয় নিয়ে আলোচনা হয়।’

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য উকিল আব্দুস সাত্তার, আমান উল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, মশিউর রহমান, আবুল খায়ের ভূইয়া, জয়নুল আবেদিন ফারুক, মনিরুল হক চৌধুরী, হেলালুজ্জামান তালুকদার লালু, অ্যাডভোকেট ফজলুল হক আসপিয়া, সৈয়দ মেহেদী আহমেদ রুমি, মো. আবদুল কাইয়ুম, জহিরুল ইসলাম, ইসমাইল জবিউল্লা প্রমুখ।

প্রসঙ্গত, দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিভিন্ন পর্যায়ের নেতারা এভাবে প্রতিদিন ভার্চুয়ালি মতবিনিময় করবেন বলে জানা গেছে। শুক্রবার এটা শুরু হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়