শিরোনাম
◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি ◈ ভিয়েনায় বাংলাদেশ-যুক্তরাজ্য বৈঠক, নিরাপত্তা ও পুলিশ সংস্কারে সহযোগিতার আলোচনা ◈ জোর করে শক দিতে বাধ্য করা হতো: অনলাইন প্রতারণার আখড়া কম্বোডিয়ায় নির্যাতনের শিকার কর্মীদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ ঈদে চন্দ্রা টার্মিনালে ঘরমুখী মানুষের চাপ, ১০ কিমি দীর্ঘ যানজট ◈ শিলাবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ না ফেরার দেশে অভিনেতা শামস সুমন

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১, ০৯:৪৪ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ০৯:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেসরকারি অনার্স মাস্টার্স শিক্ষকদের নিয়ে শিক্ষামন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি

শরীফ শাওন: [২] বাংলাদেশ নিগৃহীত অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদ জানায়, সম্প্রতি শিক্ষামন্ত্রী সংসদে জানিয়েছেন ‘এমপিওভুক্ত বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স স্তর উঠিয়ে দিলেও বিধি অনুযায়ী, নিয়োগ পাওয়া শিক্ষকদের কারও চাকরি যাবে না, বঞ্চিত হবেন না। চালু করা শর্ট কোর্স পড়াবেন বা প্রশিক্ষণ দেবেন তারা।’

[৩] শুক্রবার সংগঠনটির সভাপতি মো. মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মিল্টন মণ্ডল সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, দেশের ৩১৫টি বেসরকারি কলেজের অনার্স স্তরের শিক্ষকদের সামান্য কিছু অর্থ মাঝেমধ্যে দেওয়া হতো। করোনার কারণে সেটাও বন্ধ হয়ে গেছে। ফলে সাড়ে ৫ হাজার শিক্ষক তাদের পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছে।

[৪] তারা বলেন, দীর্ঘ ২৯ বছর ধরে বঞ্চিত শিক্ষকদের দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের জন্য গত ১৩ এপ্রিল শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী আশ্বাস দিলেও ২০২১ সালের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় অন্তর্ভুক্ত করা হয়নি অনার্স-মাস্টার্স স্তর। ফলে আগের অবস্থানেই রয়েছেন শিক্ষকরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়