শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষ ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ চান ◈ কবে থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, জানাগেল তারিখ ◈ চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে চলে যাব: ডিসিসিআইয়ের সংবাদ সম্মেলন ◈ মেয়াদ যেখানে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন হবে : মির্জা ফখরুল ◈ রা‌তে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ইংল্যান্ডের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌বে পাকিস্তান ◈ প্রায় ২ কোটি টাকা ক্ষতির পর বাংলাদেশি পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা! ◈ মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর মার্চে ঢাকায় আসছেন ◈ স্পিকার-ডেপুটি স্পিকার নেই, সংসদে প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচন হবে যেভাবে ◈ সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ নিয়ে বিতর্ক ◈ বাংলা‌দে‌শের মুস্তাফিজ এই মুহুর্তে সেরা ডেথ ওভার স্পেশালিস্টদের একজন: সামিন রানা

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১, ০৮:৩৭ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ০৮:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাস্ক না পরায় ১৫ জনকে অর্থদন্ড

সুজন কৈরী: কেরাণীগঞ্জে করোনা মোকাবেলায় সচেতনতা মূলক র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে মাস্ক না পরায় ১৫ জনকে অর্থদন্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে ২টি শোরুমকে জরিমানা করা হয়েছে।

শুক্রবার র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির শোয়েব জানান, বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান ও র‌্যাব-১০ এর সমন্বয়ে ঢাকা জেলার কেরাণীগঞ্জ এলাকায় করোনা ভাইরাস মোকাবেলায় জনমনে সচেতনাতা বৃদ্ধির লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে। এ সময় ভ্রাম্যমাণ আদালত করোনাকালীন সরকার নির্ধারিত পন্য ছাড়া পন্য বিক্রি করার অপরাধে ২টি শোরুমকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া করোনাকালীন সময়ে মাস্ক পরিধান না করায় ১৫ জনকে ২ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়