শিরোনাম
◈ দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর ব্যানার পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা ◈ ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা: আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস ◈ সাত সকালে কেঁপে উঠল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ◈ গণভোটের সভায় তোলপাড়: ১৬১ জন ‘ফ্যাসিস্ট শিক্ষকের’ নাম ঘোষণা করলেন রাকসু জিএস আম্মার ◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১, ০৮:০৬ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ০৮:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আরও বড় দুঃসংবাদ পেলেন মোস্তাফিজদের সতীথ বেন স্টোকস

স্পোর্টস ডেস্ক : [২] ভাঙা আঙুল বড় ক্ষতিই করে দিলো বেন স্টোকসের। রাজস্থানের হয়ে মাত্র এক ম্যাচ খেলে ছিটকে গেছেন আইপিএল থেকে। এবার জানা গেলো, জুনে আসন্ন নিউজিল্যান্ড টেস্টেও খেলতে পারবেন না ইংলিশ এই অলরাউন্ডার।

[৩] স্টোকসের বামহাতের তর্জনি ভেঙে যাওয়ায় অস্ত্রোপচার প্রয়োজন। যেটি সারতে সময় লাগবে ১২ সপ্তাহ।

[৪] স্টোকসের চোট আক্রান্ত স্থানের এক্সরে ও সিটি স্ক্যান হয়েছে বৃহস্পতিবার ১৬ এপ্রিল। এর পরেই ধরা পড়েছে চোটের বিস্তারিত। এখন শনিবার ভারত থেকে দেশের উদ্দেশে উড়ে যাবেন ইংলিশ অলরাউন্ডার।

[৫] ইংল্যান্ডের গ্রীষ্মকালীন প্রথম টেস্ট শুরু হবে ২ জুন। শুরুতে স্টোকস চেয়েছিলেন রাজস্থান রয়্যালস শিবিরেই থেকে যাবেন। খেলতে না পারলেও অফ ফিল্ড থেকে সহযোগিতা করতে চেয়েছিলেন। কিন্তু এখন স্টোকসকে ইংল্যান্ডে উড়ে যেতেই হচ্ছে। সেখানে লিডসে সোমবার ১৯ এপ্রিল অস্ত্রোপচার করাতে হবে তাকে।

[৬] নিউজিল্যান্ডের পর ইংল্যান্ড আতিথ্য দেবে শ্রীলঙ্কা, পাকিস্তান ও ভারতকে। জানা গেছে, শুধু নিউজিল্যান্ড সিরিজই নয়। শ্রীলঙ্কা সিরিজ থেকেও ছিটকে যেতে পারেন স্টোকস। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়