শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১, ০৩:৩২ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ০৩:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন দগ্ধ

বগুড়া প্রতিনিধি :[২] বগুড়ার শেরপুরে বাড়িতে নতুন গ্যাস সিলিন্ডার সংযোগ দেওয়ার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪জন দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর কলোনী এলাকায় ঘটে। এ ঘটনায় দগ্ধরা হলো, মহিপুর কলোনী গ্রামের রাসেল ইমরানের স্ত্রী জোসনা বেগম (৩০), আনোয়ার হোসেনের স্ত্রী হেলেনা বেগম (৪৮), মৃত মোতাহার হোসেনের স্ত্রী আমেনা (৪২) ও আনোয়ার হোসেনের ছেলে নুরুজ্জামান নয়ন (৩২)।

[৩] জানা যায়, বাড়িতে গ্যাস শেষ হয়ে যাওয়ায় নতুন করে গ্যাস সিলিন্ডার নিয়ে এসে সংযোগ দেওয়ার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে বাড়ীতে আগুন ধরে এবং তারা দগ্ধ হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা দগ্ধ অবস্থায় ওই বাড়ির চারজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে প্রেরণ করেন।

[৪] এ প্রসঙ্গে শেরপুর উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার রতন হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করি। তবে গ্যাস সিলিন্ডারটি সেটিংকরা সময় ত্রুটি হওয়ায় এ দূর্ঘটনা ঘটে।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ