শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ০৭:৪৫ বিকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ০৭:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কলাপাড়ায় গৃহবধুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবক গ্রেফতার

উত্তম কুমার: [২] পটুয়াখালীর কলাপাড়ায় এক গৃহবধুকে যৌণ নিপীড়নে সহযোগিতার দায়ে রুবেল সিকদার (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকালে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব টিয়াখালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

[৩] এ ঘটনায় ওই গৃহবধুর পিতা বাদী হয়ে বারেক সিকদার (২৮) কে প্রধান আসামী করে দুই জনের নামে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত রুবেল সিকদারকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেয় বলে জানা গেছে।

[৪] পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ৪ এপ্রিল রাত ৮ টার দিকে ওই গৃহবধু পূর্ব টিয়াখালী গ্রামের তার স্বামীর বাড়িতে বসে রান্না করতেছিল। এ সুযোগে ঘর ফাঁকা পেয়ে বারেক সিকদার তাদের রান্না ঘরে প্রবেশ করে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক যৌণ নিপীড়ন চালায়। এসময় রুবেল ঘরের দরজার সামনে দাড়িয়ে পাহাড়া দেয়। পরে গৃহবধুর ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তারা দৌড়ে পালিয়ে যায়।

[৫] ওইদিন তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী হাসপাতালে প্রেরন করেন। গৃহবধুকে সুস্থ করতে তুলতে মামলা করতে দেরি হয়েছে বলে তার পিতা উল্লেখ করেন।

[৬] কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। প্রধান আসামী বারেককে গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি সাংবাদিকদের জানান। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়