শিরোনাম
◈ হাসিনার দেশে ফেরার পথ খুঁজতে পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ চার নেতা, ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠক ◈ ২০৩১ সা‌লের বিশ্বকাপের সেমিফাইনাল বাংলা‌দে‌শের মাটিতে চায় বিসিবি  ◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ ◈ ‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’ ◈ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ◈ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার ◈ ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ◈ বড় উত্থান শেয়ারবাজারে, ১২০০ কোটি টাকা ছাড়াল লেনদেন

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ০২:২২ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ০২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে অগ্নিঝরা তাপদাহে অস্থির প্রাণিকুল

মঈন উদ্দীন: [২] রাজশাহীতে অগ্নিঝরা তাপদাহে প্রকৃতি যেন তপ্ত নিঃশ্বাস ছাড়ছে। রোদের প্রখরতায় মাথা দিয়ে ঘাম ঝরছে অনবরত। কাঠফাটা গরমে হাঁসফাঁস করছে প্রাণিকুল। প্রতিদিনিই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেন পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা। গত বুধবার চলতি মৌসুমে রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা এবং দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়।

[৩] এদিন তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ ডিগ্রী সেলসিয়াস বলে জানিয়েছে আবহাওয়া অফিস।এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। এতে অস্থির হয়ে পড়ছে জনজীবন, বিশেষ করে শহুরে মানুষেরা দুর্বিষহ জীবন-যাপন করছেন। ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই। বৃষ্টিহীন আবহাওয়ায় ঘরের চেয়ে বাইরের অবস্থা আরও বেশি ভয়াবহ।

[৪] আবহাওয়াবিদরা বলছেন, ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে ‘মৃদু’, ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসকে ‘মাঝারি’ এবং ৪০ ডিগ্রি ছাড়িয়ে গেলে তাকে তীব্র তাপপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়। সেই হিসাবে গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজশাহীতে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। গতকাল এর তীব্রতা বেড়ে যাওয়ায় তা এখন মাঝারি থাকা থেকে তীব্র তাপপ্রবাহে রূপ নিতে শুরু করেছে। রাজশাহী সর্বোচ্চ তাপমাত্রা বর্তমানে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী কদিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা নেই।

[৫] জানতে চাইলে রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, গতকাল বুধবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সকাল ৬টায় বাতাসের আদ্রতা ছিল ৯৪ শতাংশ এবং বেলা সাড়ে ৩টায় ছিল ৩৬ শতাংশ।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ