শিরোনাম
◈ বগুড়ার শেরপুরে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন নিহত ◈ সরকারের এক মাসে ব্যাপক অর্জন, তবে সমালোচনাও আছে ◈ কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ ম‌হেন্দ্র সিং ধোনিকে ভারতের কোচ হিসেবে দেখতে চান গৌতম গম্ভীর! ◈ যে পাঁচটি জিনিস ব‌লে দে‌বে ঢাকা ও দিল্লির সম্পর্ক কোন পথে ◈ সড়কের বেহাল দশায় ম্লান হতে পারে ঈদ আনন্দ ◈ পদ্মা সেতুতে যানবাহনের চাপ বাড়লেও রাস্তায় নেই দীর্ঘস্থায়ী যানজট ◈ ভোর থেকেই ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠছে ইসরায়েল ◈ ইরান মেক্সিকোতে বিশ্বকাপ খেলতে চায়, যুক্তরাষ্ট্রে নয় ◈ জামাই শা‌হিন আ‌ফ্রিদি‌কে কেনো অধিনায়ক করা হলো, ক্ষেপে গে‌লেন শা‌হিদ আফ্রিদি 

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ১২:১৮ রাত
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ১২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আলফাডাঙ্গায় লকডাউন অমান্য করায় ৭ প্রতিষ্ঠান ও বিভিন্ন ব্যক্তিকে আর্থিক জরিমানা

সনত চক্রবর্ত্তী: সরকার ঘোষিত এক সপ্তাহের লকডাউনের প্রথম দিন বুধবার (১৪ এপ্রিল) লকডাউন উপেক্ষা ও সরকারি নিয়ম নীতিকে অমান‍্য করায় ফরিদপুরের আলফাডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ৩২ হাজার ৪শ টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কঠোর লকডাউন উপেক্ষা করে দোকান খোলার অপরাধে উপজেলা সদর বাজারের উৎসব লাইব্রেরীকে ২ হাজার টাকা, রাজধানী টেইলার্সকে ২ হাজার টাকা, বিসমিল্লাহ ফোম এন্ড পর্দা হাউজকে ৩ হাজার টাকা, নন্দিতা বস্ত্রালয়কে ১০ হাজার টাকা, সনতা বস্ত্রালয়কে ১০ হাজার টাকা, গোপালপুর বাজারের রোকেয়া বস্ত্রালয়কে ৫ হাজার টাকা এবং মাস্ক পরিধান না করার অপরাধে ২ পথচারীকে ২শত টাকা করে জরিমানা করা হয়েছে।

আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর ইসলাম বলেন, 'আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সরকার ঘোষিত ললকডাউন বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নেয়া হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়