শিরোনাম
◈ মানুষকে ব্যাগে ভরে ফেললে কী হয়? খুনের আগে চ্যাটজিপিটি ব্যবহার করে পরিকল্পনা নিয়েছিল ঘাতক ◈ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হঠাৎ ছাত্রদল-শিবিরের মধ্যে অস্থিরতা, নেপথ্যে কী? ◈ এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিরু‌দ্ধে লড়‌বে চেলসি ◈ কোন পথে যাচ্ছে জামায়াত-এনসিপি ◈ চোটে জর্জরিত নেইমারের ব্রাজিল বিশ্বকাপ দলে ফেরার সুযোগ বাড়ছে ◈ তিন বছরে বন্ধ ৪০০ পোশাক কারখানা, ঝুঁকিতে গার্মেন্টস শিল্প  ◈ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা অনিশ্চিত, আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়েছে ◈ ইরান যুদ্ধের সময় আমিরাতে গোপনে ‘আয়রন ডোম’ মোতায়েনের অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে ◈ ইরানবিরোধী অভিযানে ব্যবহৃত যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটিতে আগুন ◈ লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ১৪ জন নিহত

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২১, ০৬:১৬ বিকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০২১, ০৬:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কারিনার দ্বিতীয় ছেলের মুখ দেখেননি শাশুড়ি শর্মিলা ঠাকুর

বিনোদন ডেস্ক: ফেব্রুয়ারিতে দ্বিতীয় সন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। এদিকে এখনো নাকি কারিনার দ্বিতীয় পুত্রের মুখ দেখেননি শর্মিলা ঠাকুর। তবে বউ-শাশুড়ির কোনো মনোমালিন্য নয়, করোনা পরিস্থিতির জন্যই এখনো নাতির মুখ দেখা হয়ে ওঠেনি তার।

শর্মিলাকে উদ্দেশ্য করে এক ভিডিও বার্তায় কারিনা বলেন, ‘পুরো বছর পার হয়ে গেলো কিন্তু আগের মতো একসঙ্গে সময় কাটাতে পারছি না। আমাদের পরিবারের নতুন সদস্যকেও এখনো দেখতে পাননি। কিন্তু আমরা আপনার সঙ্গে সময় কাটানোর অপেক্ষায় আছি।’

কারিনা জানান, তিনি ভাগ্যবান যে শর্মিলার মতো শাশুড়ি পেয়েছেন। এই অভিনেত্রী বলেন, ‘এরকম একজন আইকন ও কিংবদন্তিকে নিয়ে নতুন করে আর কী বলার আছে? পুরো পৃথিবী জানেন আমার শাশুড়ি কেমন। আমি তাকে শাশুড়ি ডাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করি। তিনি একজন মার্জিত ও সুদর্শন নারী। তিনি খুবই আন্তরিক, যত্নশীল। এটি শুধু সন্তানদের ক্ষেত্রেই নয়, নাতি-নাতনি ও ছেলের বউয়ের ক্ষেত্রেও।’

কারিনার পরবর্তী সিনেমা ‘লাল সিং চাড্ডা’। এরই মধ্যে তার অংশের শুটিং শেষ করেছেন তিনি। এতে আমির খানের বিপরীতে অভিনয় করছেন এই অভিনেত্রী। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরে সিনেমাটি মুক্তি পাবে। সূত্র: জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়