শিরোনাম
◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার ◈ গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার ◈ প্রধানমন্ত্রীর একান্ত সচিব, সহকারী একান্ত সচিব ও প্রটোকল অফিসার নিয়োগ ◈ বেনাপোলে পাচারের শিকার ২৮ শিশুর স্বদেশ প্রত্যাবাসন ◈ এবার জামায়াতের সহস্রাধিক নেতাকর্মীর নামে পাল্টা মামলা ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ভারতের স্পিকার

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২১, ০৩:৪৬ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০২১, ০৩:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নকল কসমেটিকস ও ভেজাল খাবার উৎপাদন ও বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে ১২ লাখ টাকা জরিমানা

সুজন কৈরী: [২] রাজধানীর চকবাজার, কোতোয়ালি ও ডেমরা এলাকায় অনুমোদনহীন নকল কসমেটিকস ও ভেজাল খাবার উৎপাদন, মজুদ এবং বিক্রিকারী চার প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিন প্রতিষ্ঠানকে ১২ লাখ টাকা জরিমানা ও এক প্রতিষ্ঠানের কর্মচারীকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

[৩] বুধবার র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর শোয়েব জানান, মঙ্গলবার সকাল থেকে রাত ১১টা পর্যন্ত র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান ও র‌্যাব-১০ এর সমন্বয়ে একটি দল এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

[৪] এ সময় ভ্রাম্যমাণ আদালত রাজধানীর চকবাজার এলাকায় অনুমোদনহীন নকল কসমেটিকস ও ভেজাল খাবার উৎপাদন, মজুদ ও বিক্রির অপরাধে ম্যাডাম ট্রেডিং করপোরেশনকে ৪ লাখ টাকা, নিউ একটেল ফুড প্রডাক্টস কোম্পানিকে ২ লাখ টাকা ও ইয়ামিন ফুড প্রডাক্টস কোম্পানিকে নগদ ৬ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। একই অপরাধে কাশেম কসমেটিকস কোম্পানির এক কর্মচারীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

[৫] এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে প্রায় ২২ লাখ ২৮ হাজার টাকা মূল্যের অনুমোদনহীন নকল কসমেটিক ও ভেজাল খাবার ধ্বংস করা হয়েছে। দণ্ডপ্রাপ্তকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়