শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যগামী ১০ ফ্লাইট বাতিল, চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ ◈ মধ্যপ্রাচ্যে ‘রেড লাইন’ অতিক্রম না করতে চীনের কড়া বার্তা ◈ পিছিয়ে যাচ্ছে ই‌ন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ◈ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির কন্যা, জামাতা, পুত্রবধূ ও নাতি নিহত ◈ ফ্লাইট স্থগিতের কারণে বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ◈ হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২১, ০৩:৩৭ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০২১, ০৩:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সোনারগাঁয়ে ট্রাক চাপায় মামা ভাগ্নে নিহত

মো:ইমরান হোসেন:[২] ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মোগরাপাড়া ইউনিয়নের সাদিপুর পল্লী বিদ্যুৎ পাওয়ার স্টেশন এলাকায় ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

[৩] কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।নিহতরা হলেন, সিলেটের হবিগঞ্জের বেকিটেক আশারা গ্রামের মৃত ছোরত আলীর ছেলে ছায়েদ মিয়া(৩০) ও একই এলাকার মৃত করম আলীর ছেলে রহমত আলী (৩৭)।

[৪] কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে মোটরসাইকেল যোগে ছায়েদ মিয়া ও রহমত আলী কুমিল্লার দিক থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথে মোগড়াপাড়া সাদিপুর এলাকার পল্লী বিদ্যু পাওয়ার স্টেশনের সামনে উল্টো পথে বেপরোয়া গতিতে

[৫] আসা একটি ট্রাক ওই মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুই মোটরসাইকেল আরোহী ট্রাকের নিচে পরে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ট্রাকটি আটক করা হলেও চালক হেলপার পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়