শিরোনাম
◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত ◈ ড্র করেও চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সে‌মিফাইনা‌লে আর্সেনাল ◈ যে কারণে স্থগিত হয়ে গেল সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে  রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে সে‌মিফাইনা‌লে বায়ার্ন মিউনিখ ◈ এনসিপি যুক্ত হচ্ছেন নিষ্ক্রিয় জুলাই নেতারা, শক্তি বাড়ানোর উদ্যোগ ◈ আন্তর্জাতিক ক্রিকেট থে‌কে রুবেলের বিদায়

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২১, ১১:১০ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০২১, ১১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আঙুল ভেঙে যাওয়ায় বেন স্টোকসকে হারালো রাজস্থান রয়্যালস

স্পোর্টস ডেস্ক : [২] চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মাত্র একটা ম্যাচ খেলেছেন সময়ের সবচেয়ে সেরা অল-রাউন্ডার বেন স্টোকস। এরপরই ঘটলো দুর্ঘটনা। রাজস্থান রয়্যালস হারালো বেন স্টোকসকে।

[৩] পাঞ্জাব কিংসের বিপক্ষে প্রথম ম্যাচে ক্যাচ ছুটেছিল হাত থেকে, বাজে বোলিংয়ের সঙ্গে ব্যাট হাতেও খুলতে পারেননি রানের খাতা। পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ এমনিতেই বেশ হতাশার ছিল বেন স্টোকসের জন্য। সেই ম্যাচেই আবার আঙুল ভেঙেছেন স্টোকস। তাতেই শেষ হয়েছে এবারের আইপিএল।

[৪] গত সোমবার (১২ এপ্রিল) নিজেদের প্রথম ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে ৪ রানে হেরে যাওয়া ম্যাচে ক্রিস গেইলের ক্যাচ নেওয়ার সময় ব্যথা পান স্টোকস। এর আগে একটি ওভারও করেছিলেন, ব্যথা পাবার পর আর করতে পারেননি। ব্যাট হাতে খেলেন মাত্র তিন বল। স্টোকসকে নিয়ে দুঃসংবাদ রাজস্থান রয়্যালস টুইট করে জানায় মঙ্গলবার (১৩ এপ্রিল) রাতে।

[৫] গত ম্যাচের সময় আঙ্গুল ভেঙে দল থেকে ছিটকে পড়েছেন বেন স্টোকস। তবে তিনি দলের সঙ্গেই থাকবেন এবং দলকে সমর্থন দিয়ে যাবেন ম্যাচগুলোতে। একদিকে বেন স্টোকসের চোট বড় ধাক্কা দিয়েছে রাজস্থানকে। অন্যদিকে আইপিএলের আগে চোটের কারণে দল থেকে ছিটকে পড়েন স্বদেশী জফরা আর্চার। - ক্রিকইনফো/ ক্রিকফ্রেঞ্জি/ আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়