শিরোনাম
◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর ◈ পর্যন্ত ১৮ কোটি মানুষের অধিকার নিশ্চিত না হওয়া পযর্ন্ত ততদিন চব্বিশ চলবে: শেরপুরে শফিকুর রহমান ◈ কালীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আহব্বায়ক সহ ৮ নেতা বহিষ্কার ◈ নতুন বাজেটে বাংলাদেশের জন্য ব্যাপক হারে বরাদ্দ বাড়াল ভারত ◈ বাঘারপাড়ায় বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার ◈ নরসিংদীর ঘোড়াশালে আড়াই বছরের  শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ◈ ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পথসভায় মির্জা ফখরুল: এবার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২১, ১০:৪৭ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০২১, ১০:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সংযুক্ত আরব আমিরাতকে ২৩ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রয় করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র

তাহমীদ রহমান: [২] জো বিডেনের প্রশাসন কংগ্রেসকে বলেছে, তারা সংযুক্ত আরব আমিরাতের কাছে উন্নত এফ-৩৫ বিমান, সশস্ত্র ড্রোন এবং অন্যান্য সরঞ্জামাদি সহ ২৩ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রয় নিয়ে কাজ করছে। আল জাজিরা

[৩] পররাষ্ট্র দফতরের মুখপাত্র বলেছেন, অস্ত্রের ব্যবহার সম্পর্কিত আমরা আমিরাতি কর্মকর্তাদের সাথে পর্যালোচনা এবং পরামর্শ গ্রহণের পরেও সংযুক্ত আরব আমিরাতে প্রস্তাবিত বিক্রয় নিয়ে প্রশাসন এগিয়ে যাবে।

[৪] ২৩.৩৭ বিলিয়ন ডলারের প্যাকেজে জেনারেল অ্যাটমিক্স, লকহিড মার্টিন এবং রায়থিয়ন টেকনোলজিসের পণ্য রয়েছে, যার মধ্যে রয়েছে ৫০ এফ-৩৫ লাইটিং ২ বিমান, ১৮ এমএইচ-৯ বি চালকবিহীন বিমান ব্যবস্থা এবং এয়ার-টু-এয়ার এবং এয়ার-টু-গ্রাউন্ড মিউনিশন। টেক নিউজ

[৫] বাইডেন নেতৃত্বাধীন প্রশাসন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মতিতে হওয়া বেশ কিছু চুক্তি পর্যালোচনার জন্য রেখেছিল।

[৬] ট্রাম্প প্রশাসন গত নভেম্বরে কংগ্রেসকে জানায়, আরব আমিরাতে অস্ত্র বিক্রি করতে অনুমোদন দেওয়া হয়েছে। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হওয়ায় আমিরাতকে অস্ত্র দিতে রাজি হয় ট্রাম্প প্রশাসন। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়