শিরোনাম
◈ দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর ব্যানার পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা ◈ ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা: আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস ◈ সাত সকালে কেঁপে উঠল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ◈ গণভোটের সভায় তোলপাড়: ১৬১ জন ‘ফ্যাসিস্ট শিক্ষকের’ নাম ঘোষণা করলেন রাকসু জিএস আম্মার ◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২১, ০৬:৪২ বিকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০২১, ০৬:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুভমেন্ট পাসের আবেদনের চাপে হিমশিম খাচ্ছে পুলিশ সদর দপ্তরের সার্ভার, সাংবাদিকদের মুভমেন্ট পাস লাগবে না

ইসমাঈল ইমু : [২] বুধবার থেকে ৭ দিনের বিধিনিষেধের মধ্যে যাদের একান্তই বাইরে যাওয়া প্রয়োজন হবে তাদের জন্য মুভমেন্ট পাসের ব্যবস্থা করছে পুলিশ। মঙ্গলবার সকাল থেকেই পাস আবেদনের হিড়িক পড়েছে। এক সঙ্গে এত পাস আবেদনের চাপে হিমশিম খাচ্ছে সদর দফতরের সার্ভার। ঘণ্টায় আবেদন জমা পড়ছে গড়ে ১ লাখ ২৫ হাজারের মতো এবং প্রতি মিনিটে আবেদন পড়ছে প্রায় দুই হাজার।

[৩] পুলিশ সদর দফতর সূত্র জানায়, আবেদনের নিয়মাবলী : https://movementpass.police.gov.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে পাসের জন্য আবেদন করতে হবে। শুরুতেই একটি সক্রিয় মোবাইল ফোন নম্বর দিতে হবে। আবেদনকারী কোথা থেকে কোথায় যাবেন, তা জানতে চাওয়া হবে। সেসব তথ্য ধাপে ধাপে দিতে হবে। এরপর আবেদনকারীর একটি ছবি আপলোড করে ফর্মটি জমা দিতে হবে। জমা দেওয়া ফর্মে আবেদনকারী প্রদত্ত তথ্যাবালীর ভিত্তিতে মুভমেন্ট পাস ইস্যু করা হবে। ওয়েবসাইট থেকেই পাসটি ডাউনলোড করে সংগ্রহ করা যাবে। চলাচলের সময় কর্তব্যরত পুলিশ অফিসারকে পাস প্রদর্শন করতে হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়