শিরোনাম
◈ সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার ◈ এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: এস এম জিয়াউদ্দিন হায়দার ◈ মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বাজেট পারফেক্ট নয়, অর্থনৈতিক সংকট সমাধানে আরও দুই বছর প্রয়োজন: অর্থমন্ত্রী আমির খসরু ◈ একজনের প্রেমিকাকে ধর্ষণ করলেন তিন বন্ধু মিলে ◈ বাংলাদেশকে এভিয়েশন হাব করতে নতুন মাস্টারপ্ল্যান, বছর শেষে থার্ড টার্মিনাল উদ্বোধন ◈ জামিন পেলেন মীর শাহে আলমকে নিয়ে ‘ভুল বোঝাবুঝির’ মামলায় গ্রেপ্তার সম্পাদক রেজানুর ইসলাম ◈ হুহু করে বাড়ছে তিস্তার পানি, বিপৎসীমার দ্বারপ্রান্তে নদী: খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট, বন্যার শঙ্কায় পাঁচ জেলা ◈ প্রথম বিদেশ সফরে বিনিয়োগ ও কর্মসংস্থানের খোঁজে চীন-মালয়েশিয়ার দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নজর ◈ মারা গেছেন সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২১, ০৪:১০ দুপুর
আপডেট : ১৩ এপ্রিল, ২০২১, ০৪:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফায়ার সার্ভিসের সদর দপ্তর পরিদর্শন করলেন সুরক্ষা সেবা বিভাগের সচিব মোকাব্বির হোসেন

ইসমাঈল ইমু: [২] মঙ্গলবার সকালে তিনি ফায়ার সার্ভিসের সদর দপ্তরে যান। অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন অধিদপ্তরের পরিচালকদের সাথে নিয়ে তাকে অভ্যর্থনা জানান। এ সময় স্বাস্থ্যবিধি মেনে অপেক্ষমাণ অগ্নিসেনাদের একটি চৌকস দল সুরক্ষা সচিব মহোদয়কে সশ্রদ্ধ অভিবাদ জ্ঞাপন করে। সুরক্ষা সেবা বিভাগের যুগ্মসচিব (অগ্নি অনুবিভাগ) মল্লিক সাঈদ মাহবুব এবং সচিবের একান্ত সচিব আরিফ আহমদ এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।

[৩] অভিবাদন গ্রহণের পর অধিদপ্তরের সম্মেলন কক্ষে স্বাস্থ্যবিধি মেনে সীমিত সংখ্যক কর্মকর্তাদের এক মতবিনিময় সভায় যোগ দেন সুরক্ষা সচিব। সভায় অধিদপ্তরের মহাপরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কার্যক্রমের ওপর সংক্ষিপ্ত একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় সভায় উপপরিচালক দেবাশীষ বর্ধন, পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্ণেল জিল্লুর রহমান এবং প্রকল্প পরিচালক মো. রিজওয়ানুল হুদা বক্তব্য রাখেন।

[৪] সুরক্ষা সেবা বিভাগের সচিব অপারেশনাল কাজে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখার নির্দেশনা দেন। এ সময় অধিদপ্তরের মহাপরিচালক সকল কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে সুরক্ষা সেবা বিভাগের সচিব মহোদয়ের হাতে শুভেচ্ছার নিদর্শন হিসেবে ক্রেস্ট তুলে দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়