শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২১, ০৩:০৫ দুপুর
আপডেট : ১৩ এপ্রিল, ২০২১, ০৩:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বান্দরবান সদর হাসপাতালে অক্সিজেন প্ল‍্যান্ট চালু

বাবুল খাঁন: [২] সমগ্র দেশে অক্সিজেন সংকটে যখন করোনা রোগীদের অবস্থা সংকটাপন্ন ঠিক সেই মুহূর্তে বান্দরবান সদর হাসপাতালে চালু করা হয়েছে অক্সিজেন প্ল‍্যান্ট।

[৩] মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে সদর হাসপাতাল চত্বরে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক প্রায় ৩ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই অক্সিজেন প্ল‍্যান্টের উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

[৪] এসময় তার সাথে জেলা পরিষদের চেয়ারম্যান ক‍্যশৈহ্লা, জেলা প্রশাসক ইয়াসমীন পারভীন তিবরীজি, সিভিল সার্জন ডা. অংশৈপ্রু মারমা, অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজা সরোয়ারসহ সদর হাসপাতালের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

[৫] সিভিল সার্জন জানান, ৬ হাজার লিটার ক্ষমতা সম্পন্ন এই প্ল্যান্ট থেকে সদর হাসপাতালের ১১২টি বেডে পাইপ লাইনের মাধ্যমে অক্সিজেন সরবরাহ দেওয়া হয়েছে। এর ফলে এখন থেকে করোনা রোগীর পাশাপাশি অন্যান্য রোগী আর অক্সিজেন সংকটে ভুগবে না। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়