শিরোনাম
◈ এখন থেকে প্রধানমন্ত্রী শনিবারও অফিস করবেন ◈ প্রধানমন্ত্রীর সাথে ৩ বাহিনী প্রধানদের সাক্ষাৎ ◈ এবার চাঁদাবাজির তথ্য জানতে ওয়েবসাইট চালু করেছেন মির্জা ফখরুল ◈ কে হ‌চ্ছেন রাষ্ট্রপতি ও স্পিকার? সবার নজরে খন্দকার মোশাররফ ও মঈন খান ◈ একটি গবেষণা রকেট যেভাবে পারমাণবিক যুদ্ধ বাধিয়ে ফেলেছিল প্রায় ◈ এক হালি ডিমের দামেও মিলছে না একটি লেবু ◈ দুর্বল উলভসকে হারা‌তে পার‌লো না আর্সেনাল ◈ ইমরান খা‌নের অসুস্থতা নিয়ে পাকিস্তান সরকারকে তোপ সৌরভ গাঙ্গু‌লির, উদ্বেগে আজহারও ◈ রাজনৈতিক চ্যালেঞ্জ কতটা মোকাবেলা করতে পারবে বিএনপি সরকার? ◈ ভারতের আন্তর্জাতিক নৌ মহড়ায় বাংলাদেশ, ৭০ দেশের নৌবাহিনীর অংশগ্রহণ

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২১, ০১:১২ দুপুর
আপডেট : ১৩ এপ্রিল, ২০২১, ০১:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাটুরিয়ায় পারের অপেক্ষায় পাঁচ শতাধিক যানবাহন

মানিকগঞ্জ প্রতিনিধি:[২] দেশের করোনা সংক্রমণ রোধে আগামীকাল ১৪ এপ্রিল ভোর ৬ টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন দিতে যাচ্ছে সরকার। এ কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সাধারণ যাত্রী ও ছোট গাড়ির চাপ বাড়ছে।

[৩] পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সকাল থেকে ব্যক্তিগত ছোট গাড়ির চাপ বেড়েছে। লকডাউনের খবরে ফেরিঘাট এলাকায় যানবাহনের বাড়িত চাপ ভোগান্তি বেড়েছে সাধারণ পণ্যাবাহী ট্রাক চালকদের। ঘাট পার হতে আসা এসব যানবাহন পারাপারে ১৬ টি ফেরি নৌপথে চলাচল করছে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।

[৪] সোমবার দুপুরে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার ডিজিএম মোঃ জিল্লুর রহমান ঢাকা পোস্টকে বলেন, সারাদেশ কঠোর লকডাউন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

[৫] ফলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১ জেলার যাত্রী ও যানবাহন এ নৌপথ পারাপার হতে গ্রামে বাড়ি যাচ্ছে। যার কারণে ঘাট এলাকায় ছোট গাড়ি বাড়তি চাপ পড়ায় পণ্যবাহী ট্রাক ঘাট এলাকায় আটকে পড়েছে। ফলে ট্রাক চালকদের ভোগান্তি বাড়ছে।

[৬] তিনি আরও বলেন, আজ সকাল থেকেই পাটুরিয়া ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনে চালকদের উপস্থিতি বেড়েছে। এতে করোনা সংক্রমণের ঝুঁকি নিয়েই তাদের নৌপথ পারাপারে কাজ করে যাচ্ছি। ঘাট পার হতে আসা এসব যাত্রী ও যানবাহনগুলো পারাপারে নৌপথে ১৭ টি ফেরির মধ্যে ১৬ টি ফেরি চলাচল করছে।

[৭] ফেরি ঢাকা বিকল হয়ে ভাসমান কারখানা মধুমতিতে মেরামতে রয়েছে। সবশেষ পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ছোট গাড়ি ও পণ্যবাহী ট্রাক মিলে পাঁচ শতাধিক যানবাহন নৌপথ পারাপারে অপেক্ষমাণ রয়েছে বলে জানান তিনি।সম্পাদনা:অনন্যা আফরিন

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়