শিরোনাম
◈ গঙ্গা চুক্তিসহ নদী ইস্যুতে বাংলাদেশ-ভারত আলোচনা চলছে: রণধীর জয়সওয়াল ◈ মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ ◈ রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল ◈ বিশ্বকাপ ফাইনালে মারামারি: ১০ ম্যাচ নিষিদ্ধ পারেদেস, আর ৭ ম্যাচ মোলিনা ◈ নতুন পাঁচজনকে নিয়ে মন্ত্রিসভায় রদবদল, কে কোন দায়িত্ব পাচ্ছেন? ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব ◈ ইতালির তৃতীয় বিভাগ ক্লাব রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো ◈ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ◈ ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের শপথ আজ: বঙ্গভবনে অতিথিদের ভিড়, জোরদার নিরাপত্তা ◈ ইউরোপে অনিয়মিত অভিবাসন কঠিন, ঝুঁকিতে বাংলাদেশি তরুণদের স্বপ্ন

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২১, ০৫:৫১ সকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০২১, ০৫:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এম আর জামান রাসেল: রাজপথের রাজনীতি একসময় হয়তোবা বন্ধ হয়ে যাবে, তখন কে কতোটা তুখোড় নেতা তার প্রমাণ হবে অনলাইনেই!

এম আর জামান রাসেল: মামুনুলের পক্ষে ফেসবুক পোস্ট দেওয়ায় অনেক আওয়ামী পোস্টধারী নেতার চাকরি চলে গেছে। মামুনুলদের বিরুদ্ধে যে আওয়ামী কর্মী/নেতারা রাতদিন প্রতিবাদ প্রতিরোধ চালিয়ে যাচ্ছে, তাদের চাকরি দেবেন তো? যদি না দেন, যদি অনলাইনে নিবেদিত আওয়ামী নেতাকর্মীদের মূল্যায়ন না করেন, যদি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তাদের অবদানকে অস্বীকার করেন, যদি অনলাইন রাজনীতির পৃষ্ঠপোষকতা না করেন তাহলে অদূর ভবিষ্যতে ‘অনলাইন’ হাত ছাড়া হয়ে যাবে। রাজপথের রাজনীতি যারা করে তাদের স্যালুট করি, সম্মান জানাই। কিন্তু বর্তমান পরিস্থিতিতে লক্ষ্য করে দেখুন রাজপথের চাইতে অনলাইন আওয়ামীলীগ নেতাকর্মীরাই সবচে বেশি প্রতিবাদ প্রতিরোধ করছে। সাম্প্রতিক কালে ঘটে যাওয়া ঘটনাগুলোতে লক্ষ্য করুন, রাজপথের রাজনীতি যারা করে তারা কতোটা নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে।

সে তুলনায় অনলাইনের কর্মীদের ভূমিকা ছিলো চোখে পড়ার মতো। ভবিষ্যতের রাজনীতিও অনলাইন নির্ভর হয়ে উঠবে। তখন অনলাইনের রাজনীতিতে নিজেদের দখল নিতে দক্ষ আওয়ামী অ্যাক্টিভিস্টদের প্রয়োজন হবে। আশার কথা হলো, দলীয় হাইকমান্ড ইতোমধ্যেই এর কিছুটা গুরুত্ব অনুধাবন করতে পেরেছেন বলে পরিলক্ষিত হয়েছে। বিগত দিনে যারা অনলাইনে আওয়ামী লীগের পক্ষে কাজ করেছেন তাদের রাজনীতিতে জায়গা করে দিন। সাইবার ওয়ার্ল্ডের রাজনীতিতে তারাই হবে একেকজন লড়াকু ফাইটার। রাজপথের রাজনীতি একসময় হয়তোবা বন্ধ হয়ে যাবে, তখন কে কতোটা তুখোড় নেতা তার প্রমাণ হবে অনলাইনেই। সেদিনের জন্য নেতাকর্মী তৈরি না করলে আখেরে পস্তাতে হবে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়