শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২১, ০৫:৫০ সকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০২১, ০৫:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লুৎফর রহমান হিমেল: এক মামুনুল হক সাহেবই দৈনিক যে পরিমাণ নিউজ সাপ্লাই দিতেছেন, বলি হারি, তার খবর দিয়েই প্রতিদিন একটি দৈনিক বের করা যায়

লুৎফর রহমান হিমেল: সাংবাদিকরা তো পাগল হয়ে যাবে, এতো এতো বেশি নিউজের প্রোডাকশন। কোনটা রেখে কোনটা দেবে তারা। এক মামুনুল হক সাহেবই দৈনিক যে পরিমাণ নিউজ সাপ্লাই দিতেছেন, বলি হারি। তার খবর দিয়েই প্রতিদিন একটি দৈনিক বের করা যায়। আজকে কোন পেপারে যেন দেখলাম লিখেছে, এক ব্যক্তি দাবি করেছে, তার বোনকেও নাকি বিয়ে করেছেন মামুনুল হক। ওদিকে মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব তো আছেনই। তিনি নিজের দলেরটা যতো বলতেছেন, তার চেয়ে বেশি বলতেছেন বিএনপির কথা। বিএনপির এটা করা উচিৎ, ওটা করা উচিৎ না, ইত্যাদি। মাঝেমধ্যে সাংবাদিকরা যদি ভুল করে তাকে বিএনপি নেতা উল্লেখ করে সংবাদ করে বসেন, তাতে তাদেরকে বেশি দোষ দেওয়া যাবে না। এদিকে আছে আবার মহামারি করোনা। দেশ-বিদেশের লাখো নিউজ।

দেশেও এখন করোনা রুদ্রমূর্তিতে। সাংবাদিকরা প্রতিদিনই শিরোনামে লিখতেছে করোনার রেকর্ড। প্রতিদিনই একই শব্দ সাংবাদিকতায় যায় না। আজকে আমাদের হাউজের সাব-এডিটরদের বললাম, করোনা প্রতিদিনই রেকর্ড গড়বে। কিন্তু বারবার ‘রেকর্ড’ লিখলে একঘেয়েমি আসবে। তাই পুরনো ‘রেকর্ড’ না বাজিয়ে নতুন শব্দ খোঁজো। না পেলে ফিগারটাই দাও। তাতে পাঠক কষ্টে থাকুক, একঘেয়েমিতে অন্তত ভুগবে না। একঘেয়েমি খুব খারাপ জিনিস। এই একঘেয়েমির জন্য মানুষ নিজে নিজে মরেও যায়। সাংবাদিক হয়ে পাঠকদেরকে ওই পথে ঠেলে দেওয়ার পাপ করা যাবে না। ১২ এপ্রিল, ২০২১। কলাবাগান। ফেসবুক থেকে, মামুন

  • সর্বশেষ