শিরোনাম
◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ভারতের স্পিকার ◈ মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে ◈ পররাষ্ট্র মন্ত্রী হলেন ড. খলিলুর রহমান ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময় ◈ বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কানাডাকে হা‌রি‌য়ে বিশ্বকা‌পের সুপার এইটে নিউজিল্যান্ড  ◈ ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে? ◈ অন্তর্বর্তী অধ্যায়ের অবসান, দেড় বছর পর নির্বাচিত সরকার পেল দেশ ◈ নতুন সরকারের পর ড. ইউনূসের গন্তব্য কোথায়—বঙ্গভবন নাকি প্যারিস?

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১, ০১:২০ দুপুর
আপডেট : ১২ এপ্রিল, ২০২১, ০১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাউজান পৌরসভাকে উন্নয়নের মডেল পৌরসভা গড়ে তুলতে হবে:এমিপ ফজলে করিম

শাহাদাত হোসেন: [২] রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, রাউজান পৌরসভাকে সেবা মূলক প্রতিষ্ঠানে পরিনত করে উন্নয়নের মডেল পৌরসভা গড়ে তুলতে হবে। মেয়র ও কাউন্সিলরা সেবক হিসাবে সবসময় জনগনের পাশে থেকেই আন্তরিকভাবে কাজ করলে রাউজান পৌরসভা দেশের মধ্যে শ্রেষ্ঠ পৌরসভায় পরিণত হবে।

[৩] তিনি রোববার দুপুরে রাউজান পৌরসভার নবনির্বাচিত মেয়র- কাউন্সিলরদের প্রথম সাধারণ সভা, মেয়রের নতুন অফিস ও সম্মেলন কক্ষ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

[৪] পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, উপজেলা আ.লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন। এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর কাজী মোহাম্মদ ইকবাল, আলহাজ্ব বশির উদ্দিন খান, আলমগীর আলী, জানে আলম জনি, এডভোকেট সমীর দাশ গুপ্ত, শওকত হাসান চৌধুরী, এডভোকেট দীলিপ কুমার চৌধুরী, আজাদ হোসেন, জসিম উদ্দিন চৌধুরী, মহিলা কাউন্সিলর নাছিমা আক্তার, জেবুর নেচ্ছা, জান্নাতুল ফেরদৌস ডলি প্রমুখ।

[৫] পরে প্রধান অতিথি সাংসদ ফজলে করিম চৌধুরী পৌরসভার দ্বিতীয় তলায় বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করেন। বঙ্গবন্ধু কর্ণারে বঙ্গবন্ধুর কয়েক শতাধিক দুর্লভ ছবিসহ জাতীয় নেতাদের ছবি স্থান পায়। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়