শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১, ০৯:২৯ সকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২১, ০৯:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনার টিকা নিলে ফ্রি বিয়ার খাওয়াবে যে রেস্টুরেন্ট

ডেস্ক রিপোর্ট: মহামারি করোনায় নাস্তানাবুদ বিশ্ব। প্রাণঘাতী এই ভাইরাসকে রুখতে চলছে টিকাদান কর্মসূচি। সবাইকে টিকা নিতে উদ্বুদ্ধ করছে বিভিন্ন দেশের সরকার। আর টিভি

একই চিত্র ভারতেও। সেখানে টিকাকরণ প্রক্রিয়া চালু হলেও টিকা নিতে কিন্তু এখনও পর্যন্ত তেমন উদ্যোগ চোখে পড়ছে না জনগণের মধ্যে। তাই মানুষকে ভ্যাকসিন নিতে উৎসাহিত করার জন্য একের পর এক অভিনব পদক্ষেপ চোখে পড়ছে দেশটিতে।

সম্প্রতি ভ্যাকসিন নেওয়ার উপযুক্ত প্রমাণ দেখালে দেড় কোটি টাকা পর্যন্ত ফ্রি রাইডের অফার দেয় উবার। হরিয়ানার গুরগাঁও শহরের এক রেস্টুরেন্টও একই রকম উদ্যোগ নিয়েছে।

করোনা টিকা নেওয়ার কার্ড দেখালে বিনামূল্যে বিয়ার বিলি করবে তারা। এই অভিনব অফারের ফলে ভ্যাকসিন নিতে মানুষ আরও বেশি করে উদ্যোগী হবে, তেমনটাই মনে করছেন রেস্টুরেন্ট কর্তৃপক্ষ।

জানা গেছে, গুরগাঁওয়ের ইন্ডিয়ান গ্রিল রুম নামক পাব কাম রেস্টুরেন্টে সম্প্রতি অভিনব এই অফারের কথা ঘোষণা করা হয়েছে। ওই রেস্টুরেন্টে কেউ যদি ভ্যাকসিনের কার্ড নিয়ে যান, তবে সঙ্গে সঙ্গেই তার হাতে তুলে দেওয়া হবে বিয়ারের বোতল। তাও আবার একেবারে বিনামূল্যে।

প্রসঙ্গত, এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের এক ভ্যাকসিন নির্মাতা সংস্থা টিকা নিলে বিনামূল্যে বিয়ার খাওয়ানোর একই অফার দিয়েছিল।

  • সর্বশেষ