শিরোনাম
◈ সরকারের নতুন পরিকল্পনা: সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়বে ১০ হাজার মেগাওয়াটে ◈ লেবানন–ইসরায়েল সীমান্তে সাময়িক শান্তি, ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ◈ জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর: প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ ◈ কুষ্টিয়ায় 'পীর' হত্যার ঘটনায় নেই কোনো গ্রেফতার, পু‌লিশ বল‌ছে আসামী খু‌ঁজে পা‌চ্ছি না ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে সিরিজে শুভ সূচনা আমার প্রথম উদ্দেশ‌্য : মে‌হে‌দি মিরাজ ◈ বার কাউন্সিল নির্বাচন : পেছানো হয়েছে আইনজীবীদের অনুরোধে: সংসদে আইনমন্ত্রী ◈ হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু ◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক!

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১, ০৮:১১ সকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২১, ০৮:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্থগিত হওয়া পাকিস্তান সুপার লিগ শুরু হচ্ছে ১ জুন

স্পোর্টস ডেস্ক : [২] করোনার কারণে গত মার্চে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষষ্ঠ আসর মাঝপথেই স্থগিত হয়ে যায়। যা ফের মাঠের গড়ানোর সময় নির্ধারণ হয়েছে।

[৩] স্থগিত থাকা লিগটি ১ জুন মাঠে গড়াবে। ২০ জুন অনুষ্ঠিত হবে ফাইনাল। বাকি থাকা ২০টি ম্যাচই হবে করাচিতে। পিসিবির গভর্নরস মিটিংয়ে শনিবার এই সিদ্ধান্ত হয়।

[৪] টুর্নামেন্টের সব দলের ক্রিকেটার, সাপোর্ট স্টাফ ও সম্পৃক্ত অন্যদের ২২ মে জৈব-সুরক্ষা বলয়ে ঢুকে যেতে হবে। এরপর সবাইকে বাধ্যতামূলক সাত দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। এরপর টুর্নামেন্ট শুরুর আগে তিন দিন অনুশীনের জন্য অনুমতি পাবে দলগুলো।

[৫] করোনা পরিস্থিতিতে গত মার্চে জৈবসুরক্ষা বলয়েই টুর্নামেন্টটি আয়োজন করা হয়েছিল। কিন্তু টুর্নামেন্ট চলাকালে ছয় জন ক্রিকেটারসহ মোট সাত জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। এরপরই অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয় আসর। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়