শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১, ০৬:০২ সকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২১, ০৬:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খান আসাদ: বাংলাদেশে কি একটি ‘ধর্মজীবী শ্রেণির’ বিকাশ হয়েছে?

খান আসাদ: বাংলাদেশে কি একটি ‘ধর্মজীবী শ্রেণির’ বিকাশ হয়েছে? যে শ্রেণিটি মূলত গড়ে উঠেছে ধর্মকে পেশা ও ব্যবসা হিসেবে গ্রহণ করে? তারা ‘ধর্মীয় সার্ভিস’ যেমন আরবি পড়ানো থেকে শুরু করে ‘ওয়াজ’ নামক বিনোদন বিক্রি করে। ইতোমধ্যেই তারা একটি অর্থনৈতিক শ্রেণি, তথা নিজের মধ্যে শ্রেণি (class in itself) হিসেবে বিকশিত হয়েছে। ‘ধর্মীয় সেবা’ বিক্রির মাধ্যমে তারা পুঁজিবাদী বাজার অর্থনীতির অংশ। রাজনৈতিক সমাবেশিকরনের মধ্য দিয়ে তাদের রাজনৈতিক অভিলাষ, ইসলামী বিপ্লব করার মধ্য দিয়ে, শরিয়া আইনের ধর্মরাষ্ট্র প্রতিষ্ঠার মতাদর্শও গড়ে উঠেছে। এই দিক থেকে দেখলে, তারা নিজের জন্য শ্রেণি (class for itself) হয়ে উঠছে।

এই ধর্মজীবী শ্রেণিটি মূলত নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণি বা পেটিবুর্জোয়া শ্রেণি থেকে বিবর্তিত হয়েছে, যারা সেক্যুলার শিক্ষার বদলে মৌলবাদী ও সাম্প্রদায়িক শিক্ষায় বেড়ে উঠেছে। মৌলিক উৎপাদনের সাথে তাদের সংযুক্তি নেই। যেমন নিজেরা কৃষক বা শ্রমিক নয়। তারা সামাজিক উপযোগিতার বিচারে গুরুত্বপূর্ণ ভূমিকায় নেই, যেমন ডাক্তার ইঞ্জিনিয়ারদের মতো পেশাজীবীরা আছেন। ফলে তারা আবির্ভূত হয়েছে একটি পরজীবী ‘লুম্পেন পেটিবুর্জোয়া’ শ্রেণি চরিত্রের বৈশিষ্ট্যে।

আমার এক সিনিয়র বন্ধু, ‘লুম্পেন’ শব্দটির বঙ্গানুবাদ করেছিলেন ‘লোচ্চা’ হিসেবে। ‘ওয়াজ’ ব্যবসায় যৌন সুড়সুড়িমূলক বক্তব্য, মাদ্রাসা মসজিদে শিশু বলাৎকার ও সম্প্রতি আল্লামা মুমিনুল হকের তৃতীয় রক্ষিতা ‘কাপাসিয়ার ভাবি’ আবিষ্কারের পর, আমার বন্ধুর লুম্পেন পেটিবুর্জোয়াকে ‘লোচ্চা পাতিবুর্জোয়া’ অভিধা যুৎসই অনুবাদ বলেই মনে হচ্ছে। আল্লামা মামুনুলরা একটি নবউত্থিত পরজীবী শ্রেণির প্রতিনিধি। এই শ্রেণিটির নাম, ‘লোচ্চা ধর্মজীবী’ শ্রেণি। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়