শিরোনাম
◈ পররাষ্ট্র মন্ত্রী হলেন ড. খলিলুর রহমান ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময় ◈ বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কানাডাকে হা‌রি‌য়ে বিশ্বকা‌পের সুপার এইটে নিউজিল্যান্ড  ◈ ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে? ◈ অন্তর্বর্তী অধ্যায়ের অবসান, দেড় বছর পর নির্বাচিত সরকার পেল দেশ ◈ নতুন সরকারের পর ড. ইউনূসের গন্তব্য কোথায়—বঙ্গভবন নাকি প্যারিস? ◈ প্রথমবার এমপি হয়েই তারেক রহমানের মন্ত্রিসভায় স্থান পেলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান ◈ অস্ট্রেলিয়ার বিদায়, সুপার এইটে জিম্বাবুয়ে ◈ তিনবারের সংসদ সদস্য এ্যানি প্রথমবারের মতো মন্ত্রী হিসেবে শপথ নিলেন

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১, ০১:৩৯ রাত
আপডেট : ১২ এপ্রিল, ২০২১, ০১:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মমতাকে ক্ষমতা ছাড়তে প্রস্তুত থাকতে বললেন অমিত শাহ

আন্তর্জাতিক ডেস্ক : রোববার (১১ এপ্রিল) আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।

শনিবার (১০ এপ্রিল) ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভার চতুর্থ দফার ভোট গ্রহণ শুরু হয়। হামলা-সংঘর্ষের মধ্য দিয়েই শুরু হয় ভোট গ্রহণ। নির্বাচনে হামলা-সহিংসতায় চার জন নিহতের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি তুলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে রোববার অমিত শাহ বলেন, মানুষ বললে পদত্যাগ করব আমি। কিন্তু আগামী ২-মে’র পর মমতা বন্দ্যোপাধ্যাকে পদত্যাগ করতে হবে, আপনি প্রস্তুত থাকুন। আরটিভি

শনিবার ভারতের উত্তরবঙ্গে কাঠগড়ায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গুলিতে চারজন নিহত হয় বলে জানা যায়। সিআরপিএফের গুলিতে মৃত্যু হয়েছে বলে জানায় নির্বাচন কমিশন। এছাড়া জোড়পাটকিতে গুলির ঘটনায় আরও চার জন আহত হয়। এ ঘটনায় চতুর্থ দফার নির্বাচনের দিন জনসভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেন তৃণমূল কংগ্রেসের নেত্রী। বলেন, ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ করা উচিত।

এদিকে রোববার বসিরহাট দক্ষিণের সভা থেকে পদত্যাগের প্রসঙ্গ তুলে চারজনের মৃত্যুর বিষয়ে অমিত শাহ বলেন, দিদি কেন্দ্রীয় বাহিনীকে ঘেরা করার জন্য উৎসাহ দিয়েছিলেন। তাই তো ৪ জন মানুষের মৃত্যু হয়েছে। ওই দিন সকালে ওই বিধানসভা এলাকাতেই এক বিজেপি কর্মীর মৃত্যু হয়েছিল। কিন্তু এ নিয়ে কিছুই বলেননি দিদি।

স্বরাষ্ট্র মন্ত্রীঅমিত শাহ বসিরহাটের সভা থেকে আত্মবিশ্বাসের সঙ্গে বিজেপি-র ২০০ আসন পাওয়ার কথা ঘোষণা করেন। বলেন, এখানে একটা অনুরোধ করতে এসেছি। দিদি ১০ বছর শাসন করেছেন। তাকে এখন ছোটখাটো বিদায় অভ্যর্থনা জানানো উচিত। আপনারা বিজেপি-কে ২০০ আসন দিন, আর সেটাই হবে দিদির বিদায় উপহার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়