শিরোনাম
◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২১, ০৯:১২ রাত
আপডেট : ১১ এপ্রিল, ২০২১, ০৯:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সন্ত্রাসীদের ছুরিকাঘাতে প্রাণ গেল সাবেক জাতীয় যুব হ্যান্ডবল খেলোয়াড়ের

মাহিন সরকার: [২] সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন বাংলাদেশ জাতীয় যুব হ্যান্ডবল দলের সাবেক খেলোয়াড় মো: মিজানুর রহমান (ইন্নালিল্লাহি.....রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৬ বছর।

[৩] শনিবার ১০ এপ্রিল সন্ধ্যায় নিজ বাসার সামনে খুন হন রাজশাহীর সাবেক এ খেলোয়াড়। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন রোববার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর জানিয়েছে।

[৪] মিজানুর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর হ্যান্ডবল দলের নিয়মিত খেলোয়াড় ছিলেন। জাতীয় যুব দলের হয়ে ২০০৪ সালে ভারতের হায়দরাবাদে এশিয়ান যুব (অনূর্ধ্ব-২১) হ্যান্ডবল প্রতিযোগিতায় অংশ নেন।

[৫] কিছুদিন আগে জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতায় অংশ নিয়ে খেলোয়াড়ি জীবনের ইতি টানেন। মিজানুরের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়