শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২১, ০৬:৫৫ বিকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০২১, ০৬:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সন্ধ্যায় স্বামীর সঙ্গে কথা কাটাকাটি, রাতে লাশ

মমতাজুর রহমান : [২] বগুড়ার আদমদীঘির সান্তাহারে স্বামীর সাথে কথা কাটাকাটি হওয়ায় রুনা আক্তার (১৭) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রবিবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। রুনা উপজেলার সান্তাহার পৌর শহরের তিয়রপাড়া মহল্লার সোহাগের স্ত্রী।

[৩] পুলিশ জানান, উপজেলার সান্তাহার তিয়রপাড়া গ্রামের সুজাউদ্দীনের ছেলে ট্রাকচালক সোহাগ হোসেনের সাথে প্রায় ৮মাস আগে ফরিদপুরের গাফফার শেখের মেয়ে রুনার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। শনিবার সন্ধ্যায় দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে রুনাকে মারপিট করে সোহাগ।

[৪] স্বামীর ওপর রাগ অভিমানে ওই দিন রাত ১০টার দিকে রুনা শয়নঘরে তীরের সাথে গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে রবিবার সকালে ময়নাতদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

[৫] সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক আব্দুল ওয়াদুদ প্রতিদিনের সংবাদ প্রতিনিধি কে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হ”েছ ওই গৃহবধূ আত্মহত্যা করেছে। ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর কারণ পরিষ্কার হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়