শিরোনাম
◈ হরমুজ ইস্যুতে উত্তেজনা, ১০০ ডলার ছাড়াল তেলের দাম ◈ মুস্তাফিজ না থাকায় কলকাতা নাইটরাইডার্সকে কেউ ভয় পাবে না: রবীচন্দন অশ্বিন ◈ পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পাকিস্তান ক্রিকেট লিগে প‌ড়ে‌ছে ◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২১, ০৩:৫১ দুপুর
আপডেট : ১১ এপ্রিল, ২০২১, ০৩:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় শ্রমিকদের প্রতি মানবিক হওয়ার দাবি জানিয়েছে গার্মেন্ট শ্রমিক টিইউসি

শরীফ শাওন: [২] সংগঠনটির সভাপতি অ্যাড. মন্টু ঘোষ ও সাধারণ সম্পাদক শ্রমিকনেতা জলি তালুকদার জানান, কারখানার শ্রমিকরা এই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হলেও তাদের জীবন ও স্বাস্থ্য নিরাপত্তা সবসময় উপেক্ষা করা হয়েছে। এই আশঙ্কাজনক পরিস্থিতিতে দেশের সকল নাগরিকের প্রতি সমান আচরণ করতে হবে।

[৩] রোববার যৌথ বিবৃতিতে তারা সর্বাত্মক লকডাউনে কারখানা বন্ধ রাখা এবং শ্রমিকদের বেতন-বোনাস যথাসময়ে পরিশোধ করার মধ্য দিয়ে তাদের ঘরে থাকা এবং স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

[৪] বিবৃতিতে আরও বলেন, গত বছর সাধারণ ছুটির সময়ে শ্রমিকদের বেতন কাটা হয়েছে, বোনাস থেকে বঞ্চিত করা হয়েছে। মানুষ যখন স্বাস্থ্য ঝুঁকি এড়াতে বাড়িতে অবস্থান করেছে, তখন শ্রমিকদের দিয়ে কাজ করানো হয়েছে। সেসময় শত শত মাইল পায়ে হাটিয়ে কাজে যোগদানে বাধ্য করা হয়েছে।

[৫] এছাড়াও মহামারি পরিস্থিতির সুযোগে কয়েক লাখ শ্রমিক ছাঁটাই করা হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে চাকুরিচ্যুত শ্রমিকরা প্রাপ্য আইনানুগ পাওনা বঞ্চিত হয়েছে। মালিক এবং সরকারের অন্যায় আচরণে শ্রমিকরা রাস্তায় আন্দোলন করতে বাধ্য হয়েছে। নেতৃবৃন্দ বলেন, এবারও একই পরিস্থিতি হলে শ্রমিকরা নিশ্চুপ থাকবে না যার পরিণতির দায় সরকার ও মালিকপক্ষকে নিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়